প্রায় সাড়ে ৪ বছর পর আগামীকাল ময়মনসিংহে আসছেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। - দৈনিক অভিযোগ বার্তা    
admin
১০ মার্চ ২০২৩, ৮:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রায় সাড়ে ৪ বছর পর আগামীকাল ময়মনসিংহে আসছেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ব্যুরো প্রধান- ইমরুল হাসানঃ

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ ও দলের অঙ্গ সংগঠনসহ স্থানীয় প্রশাসন। এ কারণেই ময়মনসিংহের পথে পথে উৎসবের রং লেগেছে ব্যানার, পোস্টার, বিলবোর্ড ও শত শত তোরণে। সেই সঙ্গে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। প্রিয়নেত্রীকে বরণ করতে দিনরাত নানা কর্মযজ্ঞে ব্যস্ত সময় পার করছেন তারা। গতকাল ময়মনসিংহ নগরীর বিভিন্ন সড়ক ঘুরে দেখে গেছে উৎসবমূখর এই চিত্র। এদিকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই জনসমাবেশের চূড়ান্ত প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। তিনি জানান, প্রধানমন্ত্রীকে বরণ করতে ময়মনসিংহবাসি প্রস্তুত। চট্টগ্রাম ও রাজশাহী থেকেও বড় জনসমাবেশ হবে ময়মনসিংহ। এতে প্রায় ১০ লাখ লোক উপস্থিত থাকবে। ইতোমধ্যে জনসভার মঞ্চ নির্মাণের কাজও শেষ হয়েছে। এখন শুধু প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় আছি আমরা। তিনি আরো জানান, প্রধানমন্ত্রীর মহাসমাবেশ সফল করতে বিভাগীয় মহানগরসহ প্রতিটি জেলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বর্ধিত সভা করা হয়েছে। সেই সঙ্গে প্রতিদিন দলীয় নেতাকর্মীরা প্রচার-প্রচারণায় মহাসমাবেশ সফল করতে কাজ করে যাচ্ছেন। আশা করছি এটি হবে বিভাগীয় পর্যায়ের দেশের সবচেয়ে বড় মহাসমাবেশ। একগুচ্ছ দাবি উত্থাপনে সরব সামাজিক সংগঠনগুলো : ময়মনসিংহ আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই প্রধানমন্ত্রীর কাছে একগুচ্ছ দাবি নিয়ে সরব ভূমিকা পালন করছেন জেলা নাগরিক আন্দোলন, জনউদ্যোগ, পাগলা থানা উপজেলা বাস্তায়ন কমিটিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা। এসব দাবির মধ্যে রয়েছে- নগরীর ভয়াবহ যানজট নিরসনে ফ্লাইওভার নির্মাণ, উত্তরবঙ্গের সাথে যাতায়াতের জন্য ডুয়েলগেজ ডাবল রেললাইন স্থাপন, ময়মনসিংহ থেকে ঢাকা রেলপথে দুটি আন্তঃনগর ট্রেন চালু, কেওয়াটখারী রেল ব্রিজ থেকে ঘুন্টি পর্যন্ত ব্রহ্মপুত্র নদের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সমুদ্র সৈকতের আদলে ব্রহ্মপুত্র সৈকত নির্মাণ, সাধারণ বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজকে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পরিণত, বিমানবন্দর স্থাপন ও অবিলম্বে বিভাগীয় শহর প্রকল্পের বাস্তবায়নসহ ১৮ দফা দাবি জানিয়েছে জনউদ্যোগ নামক একটি সংগঠন। গত ৪ মার্চ জনউদ্যোগের আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে এসব দাবি তুলে ধরেন। এছাড়া জেলা নাগরিক আন্দোলনের পক্ষ থেকে ২৩ দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী নূরুল আমিন কালাম। এই দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ৩ হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল স্থাপন, মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন, ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর ও অপরিকল্পিত ব্রহ্মপুত্র নদ খনন বন্ধ করে সঠিকভাবে নদ খনন। সেই সঙ্গে কৃষি-সংশ্লিষ্ট একাধিক সংগঠনের নেতারা ময়মনসিংহে উৎপাদিত কৃষি পন্য সংরক্ষণের জন্য উন্নত প্রযুক্তি সম্পন্ন হিমাগর স্থাপনের দাবি জানিয়েছেন। এছাড়া গফরগাঁও উপজেলার পাগলা থানাকে উপজেলা ঘোষনার দাবিতে গত ৮ মার্চ প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় বাসিন্দা ও উপজেলা বাস্তাবায়ন কমিটির নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির সেক্রেটারি হইতে ৫০ লাখ খরচ করেছি, তোরা একটাও পৌরসভায় আসবি না’

দুর্গাপুরে সরকারি হাটে দোকান বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

গোয়াইনঘাটে ইউপি’র নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ

নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: বিচারক নিহত, চালক আহত

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

১০

প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা

১১

তামাবিল স্থলবন্দরে অনিয়ম, রাজস্ব ক্ষতি ও লেবার হ্যান্ডলিং তহবিল নিয়ে প্রশ্ন: তদন্ত ও ডিজিটাল অটোমেশনের দাবি

১২

শেখ হাসিনার দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে সাতক্ষীরার তরুণ অরিন‘জুলাই-আগস্ট সন্ত্রাস’ বক্তব্য ঘিরে তোলপাড়

১৩

জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার

১৪

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

১৫

বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৬

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১৭

খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে — আলমগীর হোসেন শিকদার

১৮

জাফলংয়ের ইসিএ এলাকায় রাতের আঁধারে বালু-পাথর উত্তোলনের অভিযোগ

১৯

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ঢাকা মহানগর উত্তরের কমিটি অনুমোদন

২০

Design & Developed by BD IT HOST