নিউজ এডিটর
৮ ডিসেম্বর ২০২৪, ৩:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পালানোর গুঞ্জন

অভিযোগ বার্তা ডেস্কঃ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রাজধানী দামেস্কের যেসব জায়গায় তিনি যান বা থাকতে পারেন, সেখানেও তাঁকে দেখা যায়নি। এতে গুঞ্জন প্রকট হচ্ছে, তিনি দামেস্ক থেকে চলে গেছেন। সংশ্লিষ্ট একটি সূত্র শনিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এসব তথ্য জানিয়েছে। তবে প্রেসিডেন্টের কার্যালয় তা প্রত্যাখ্যান করে বলেছে, আসাদ দামেস্কেই আছেন। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বাশার আল আসাদের বাসভবনে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা প্রেসিডেন্সিয়াল গার্ডের সদস্যরা সরে গেছেন। যদি প্রেসিডেন্ট নিজ বাসভবনে থাকতেন, তাহলে সেখানে গার্ডরাও থাকতেন। আসাদের সর্বশেষ অবস্থান সম্পর্কে বিদ্রোহীদের কাছেও কোনো ধারণা নেই। তাঁকে খুঁজে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। দুই সপ্তাহ আগে আকস্মিকভাবে সিরিয়ায় অভিযান শুরু করে সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ও তাদের মিত্র দলগুলো। এতে তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করে সিরিয়ার সেনাবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা। বিদ্রোহীরা একে একে আলেপ্পো, হামা ও হোমসের নিয়ন্ত্রণ নেয়। এরপর তারা দামেস্কের দিকে এগোতে শুরু করে। শনিবার বিদ্রোহীদের বড় একটি অংশ দামেস্ককে বিভিন্ন দিক দিয়ে ঘিরে ফেলে। এরপর থেকেই ছড়িয়ে পড়ে আসাদের দামেস্ক ছাড়ার গুঞ্জন।তবে প্রেসিডেন্টের কার্যালয় বলছে, খবরটি গুজব ও ভুয়া দাবি করা হচ্ছে, আসাদ দামেস্ক ছেড়েছেন বা অন্য দেশে চলে গেছেন। কিন্তু তা সত্য নয়। তিনি দামেস্কেই অবস্থান করছেন। আগেরবার বিদ্রোহীদের ঠেকাতে রাশিয়া-ইরান সরাসরি এগিয়ে এলেও এবার দেশগুলো সামরিক সহায়তা দেবে না বলে ইঙ্গিত দিয়েছে। এর বদলে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছে তারা। বিদ্রোহে নেতৃত্ব দেওয়া এইচটিএসের শীর্ষ নেতা আবু মোহাম্মেদ আল গোলানি বলেছেন, এবারের অভিযানের লক্ষ্য আসাদের হাত থেকে পুরো সিরিয়া মুক্ত করা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১০

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১২

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৩

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৪

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৫

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

১৬

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

১৭

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

১৮

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

১৯

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

২০

Design & Developed by BD IT HOST