News Editor
১৪ মে ২০২৩, ১১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনায় ঘূর্ণিঝড় “মোখা” প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বন্ধ রয়েছে লঞ্চ চলাচল

বরগুনা জেলা প্রতিনিধি:- মোঃ সরোয়ারবরগুনা:- ঘূর্ণিঝড় মোখার প্রভাবে দেশের সর্বদক্ষিণের উপকূলীয় জেলা বরগুনায় আকাশ মেঘাচ্ছন্ন এবং কিছু কিছু জায়গায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। ঝুঁকি এড়াতে সবধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে নদী বন্দর (বিআইডব্লিউটিএ) কর্তৃপক্ষ।শনিবার (১৩ মে) বরগুনা নদীবন্দর লঞ্চঘাট থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। আজ রোববারও (১৪ মে) লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে।চিকিৎসার জন্য ঢাকাগামী যাত্রী সিরাজ উদ্দিন বলেন, লঞ্চঘাটে এসে দেখলাম লঞ্চ বন্ধ রয়েছে ঘূর্ণিঝড়ের কারণে। নৌপথে যেতে না পারলেও গাড়িতে করে হয়ত আমাদের ঢাকা পৌঁছাতে হবে।আরেক লঞ্চ যাত্রী খালেদা ইসলাম বলেন, আমি ঈদে আসছিলাম, কিন্তু এখন ঢাকায় ফিরতে গিয়ে দেখলাম লঞ্চ বন্ধ। আমি লঞ্চে জার্নি করতে বেশ পছন্দ করি। গাড়িতে করে আর যাওয়া হবে না। তাই হয়ত আর কিছুদিন থেকে যেতে হবে। ঘূর্ণিঝড় শেষ হলে আবার ঢাকায় ফিরব।এমকে শিপিং কোম্পানির ম্যানেজার মো. এনায়েত হোসেন বলেন, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বরগুনার নদীবন্দরের কর্মকর্তার নির্দেশে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পরবর্তী নির্দেশ পেলে ঘাট থেকে লঞ্চ ছাড়া হবে।এ ব্যাপারে বরগুনার সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ খান বলেন, অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্দেশে অনুযায়ী বরগুনা থেকে সারাদেশে সবধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘূর্ণিঝড় মোখার প্রভাব না কাটা পর্যন্ত এই আদেশ বহাল থাকবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

১

৩৫ জন কৃষকের মাঝে ৪ শতাংশ সুদে প্রকাশ্যে ঋণ বিতরণ করলো ন্যাশনাল ব্যাংক পিএলসি

২

বড়লেখায় গ্রেপ্তার হওয়া সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর একদিন পরই জামিনে মুক্ত

৩

ঢাকা-চট্টগ্রাম ট্রেন যাত্রা নামছে ৩ ঘণ্টায়, ছয় বছরের মধ্যেই বাস্তবায়নের আশা

৪

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে যমুনার আলোকদিয়ায় ১০ ড্রেজারে চলছে বেপরোয়া বালু লুট

৫

উপজেলার ৩ নং ধানতলা ইউনিয়ন সীমান্তবর্তী এলাকায় চিতা বাঘ দেখা গেছে

৬

সততা ও মানবিকতায় মেলান্দহবাসীর মন জয় করে বিদায় নিলেন এএসআই রুবেল মিয়া

৭

জামালপুরে পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন ৩ প্রতারক আটক

৮

কপ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৯

দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের, প্রতিবেদন ১৪ ডিসেম্বরের মধ্যে

১০

জামালপুরের মাদারগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে রূপা ফুড প্রোডাক্টের খাদ্য উৎপাদন ও প্রশাসনের নীরব ভূমিকা

১১

ইসলামপুর-ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নিয়মিত গেইটলক যাত্রীসেবা দিচ্ছে ‘মুক্তিযোদ্ধা ট্রাভেলস

১২

রাতারগুলে গোপন বৈঠকের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ৪

১৩

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি খাইরুল আলম ৫১দিনের মাঝে বদলি 

১৪

হরিরামপুরে ভোক্তা অধিকারের অভিযান চার প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

গাবতলীতে বাসচাপায় দুই নারীর করুণ মৃত্যু, চালক-সহকারী আটক

১৬

গ্রিসে টিকটকে ভিডিও প্রচারের জেরে বহিষ্কার: বাংলাদেশিসহ ফেরত পাঠানো হলো ৫০ অভিবাসী

১৭

সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ, নাশকতা ঠেকাতে মাঠে অতিরিক্ত পুলিশ

১৮

গোয়াইনঘাটে পিকআপ চাপায় সিএনজি চালক নিহত, আহত ৩

১৯

বালিয়াডাঙ্গীতে কলেজের ফটকে তালা, ছাত্রলীগ নেতা আটক

২০

Design & Developed by BD IT HOST