বাংলাদেশ পুলিশের সিনিয়র কর্মকর্তাকে আটক করল বিএসএফ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৪ অগাস্ট ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ পুলিশের সিনিয়র কর্মকর্তাকে আটক করল বিএসএফ

আন্তর্জাতিক ডেস্কঃ

বাংলাদেশ পুলিশের সিনিয়র কর্মকর্তাকে আটক করল বিএসএফ
ভারতের ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টার সময় বাংলাদেশ পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তাকে আটক করা হয়েছে বলে দাবি করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

গতকাল শনিবার (২৩ আগস্ট) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলা সীমান্ত থেকে তাকে আটক করা হয়েছে বলে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়। তবে আটক ওই পুলিশ কর্মকর্তার পরিচয় প্রকাশ করেনি বিএসএফ।

নাম প্রকাশ না করার শর্তে সংবাদ সংস্থা এএনআইকে এক কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টার দিকে উত্তর চব্বিশ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত চৌকির কাছ থেকে বাংলাদেশি ওই পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে। পরে তাকে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দেশটির কর্মকর্তারা বলেন, আটককৃত ব্যক্তির কাছ থেকে একটি পরিচয়পত্র পাওয়া গেছে। এতে দেখা যায়, তিনি বাংলাদেশ পুলিশে কর্মরত। ।

হিন্দুস্তান টাইমস বলছে, সীমান্তের একটি কাঁটাতারবিহীন অংশ দিয়ে প্রবেশের চেষ্টা করেন বাংলাদেশি ওই পুলিশ। এ সময় তার সন্দেহজনক আচরণে বিএসএফের সদস্যরা এগিয়ে যান। পরে তাকে আটক করে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

ভারত-বাংলাদেশ সীমান্ত ৪ হাজার ৯৬ কিলোমিটার জুড়ে বিস্তৃত, যা বিশ্বের দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্তগুলোর একটি। এ সীমান্তে প্রায়ই অনুপ্রবেশ, চোরাচালান ও অবৈধ পারাপারের ঘটনা ঘটে। এর মধ্যে পশ্চিমবঙ্গের অংশ প্রায় ২ হাজার ২১৭ কিলোমিটার, যা নিরাপত্তা সংস্থাগুলোর জন্য সংবেদনশীল এলাকায় পরিণত হয়েছে।
সুএঃ হিন্দুস্তান টাইমস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে’: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

গোয়াইনঘাটে শ্যাম কালার দাপট:চোরাচালান ও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন

রাজবাড়ীতে মাদকবিরোধী ক্যাম্পেইন; পদক্ষেপ না নেয়ায় স্থানীয়দের ক্ষোভ

আজ ৩০ মে: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে দেহ ব্যবসার অভিযোগে নারী-পুরুষ ৭ জনের কারাদণ্ড

মাহমুদপুরের গোবিন্দী বাজারে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন জিএস রুনু তালুকদার

সাইপ্রাসে এস আলম দম্পতির বিলাসবহুল বাড়ি ক্রোক, বাতিল হলো নাগরিকত্ব

মাদারগঞ্জের তেঘুরিয়া ঈদগাহ মাঠে ঈদুল আযহার জামাত: মুসল্লিদের ঢল 

সাফ ফুটবলে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

১০

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত: দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত

১১

ঈদের আয়োজনে সুস্বাদু বিফ/মাটন কালাভুনা

১২

দেশবাসীকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

সিলেটে যুবদল নেতা রহিমের ওপর হামলার ঘটনায় থানায় মামলা

১৪

পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন স্টেলিং তারিয়াং

১৫

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ

১৬

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক নেতা এস এম ফিরোজ আহাম্মদ

১৭

মাহমুদপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রুনু তালুকদার

১৮

ঢাকা মহানগর উত্তর জিয়া শিশু কিশোর মেলার আহ্বায়ক কমিটির সদস্য হলেন গোলাম ফারুক

১৯

উপরের রুমে না গেলে বদলি’: কুমিল্লার সরকারি নারী কর্মীকে কুপ্রস্তাবের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST