নিউজ এডিটর
২২ জুন ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাবার মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে ১৩ বছর বয়সী ছেলে কিয়ান।

বিনোদন প্রতিবেদকঃ দীর্ঘ ছয় দিনের আইনি জটিলতা কাটিয়ে অবশেষে সম্পন্ন হলো বিশিষ্ট শিল্পপতি সঞ্জয় কাপুরের শেষকৃত্য। গত ১২ জুন আকস্মিক মৃত্যুর পর ১৯ জুন বিকেলে দিল্লিতে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। বাবার মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে ১৩ বছর বয়সী ছেলে কিয়ান। সঞ্জয় কাপুরের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর থেকেই তার প্রাক্তন স্ত্রী কারিশমা কাপুর এবং দুই সন্তান কিয়ান ও সামাইরা লোকচক্ষুর অন্তরালে ছিলেন। বৃহস্পতিবার সকালে প্রথমবারের মতো তাদের বিমানবন্দরের বাইরে দেখা যায়। এই কঠিন সময়ে কারিশমার পাশে ছিলেন তার বোন কারিনা কাপুর খান ও সাইফ আলি খান। সাদা সালোয়ার-কামিজে চোখে রোদচশমা পরে কারিশমার পাশেই দেখা যায় কারিনাকে। সাইফ আলি খানও সারাক্ষণ তাদের সঙ্গে ছিলেন। সঞ্জয় কাপুরের মরদেহ যখন ফুলে ঢাকা ছিল তখন বাবাকে ওই অবস্থায় দেখে নিজেকে সামলাতে পারেনি কারিশমা-সঞ্জয়ের ছেলে কিয়ান। মা ও খালার হাত ধরে কান্নায় ভেঙে পড়ে সে। এই সময় কারিনা দুই হাতে বোনপোকে আগলে রাখেন। মেয়ে সামাইরা নিজেকে শক্ত রাখলেও কিয়ানকে সামলানো কঠিন হয়ে পড়েছিল। উল্লেখ্য, ২০১৬ সালে সঞ্জয় কাপুরের সঙ্গে কারিশমা কাপুরের বিবাহবিচ্ছেদ হয়। যদিও বিচ্ছেদের পরেও সঞ্জয় তার দুই সন্তানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। সন্তানদের ভবিষ্যতের জন্য তিনি ১৪ কোটি টাকার বন্ডও কিনে রেখেছিলেন। বিচ্ছেদের পর সঞ্জয়ের সঙ্গে কারিশমা সৌজন্যমূলক সম্পর্ক বজায় রেখেছিলেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

১০

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

১১

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

১২

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৩

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

১৪

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

১৫

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

১৬

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১৭

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

১৮

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

১৯

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

২০

Design & Developed by BD IT HOST