বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে

অভিযোগ বার্তা ডেস্কঃ

অফিসিয়াল কর্মসূচিতে অংশ নিতে বিদেশগামী ফ্লাইটে ওঠার মুহূর্তে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমানকে। রবিবার (৩১ আগস্ট) বিকাল ৫টার ফ্লাইটে নামিবিয়া যাওয়ার কথা ছিল তার। ওই অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের আরও ১০ কর্মকর্তা অংশ নিলেও তিনি যেতে পারেননি।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ইমিগ্রেশন সম্পন্ন করে বিমানে ওঠার অপেক্ষায় ছিলেন ড. হাবিবুর রহমান। শেষ মুহূর্তে ইমিগ্রেশন পুলিশ তাকে জানায়, সরকারের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে—তাকে বিদেশ গমন করতে দেওয়া যাবে না। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেও শেষ পর্যন্ত তাকে ফিরিয়ে দেওয়া হয়।

জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময়ে ডেপুটি গভর্নর পদে নিয়োগ পান ড. হাবিবুর রহমান। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় থেকে দুর্নীতির অনুসন্ধানে দুদককে পাঠানো তালিকায় সাবেক সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর এবং সরকারি-বেসরকারি ২৬ ব্যাংকের এমডি ও পরিচালকদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। ওই তালিকা ইমিগ্রেশন পুলিশের কাছেও পাঠানো হয়েছে।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান ও খুরশীদ আলম, বিএফআইইউ প্রধান মো. মাসুদ বিশ্বাস এবং নীতি উপদেষ্টা আবু ফরাহ মো. নাছের। তবে সাবেক সরকারের নিয়োগ পাওয়া ড. হাবিবুর রহমান ও নূরুন নাহার এখনও ডেপুটি গভর্নরের দায়িত্বে আছেন।

ড. হাবিবুর রহমান ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ডেপুটি গভর্নর পদে নিয়োগ পান। এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১০

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১১

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১২

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৩

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

১৪

সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন

১৫

বালিয়াকান্দি যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ

১৬

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে যৌনকর্মীদের চাহিদা তুঙ্গে

১৭

হঠাৎ করে গরম হয়ে গেছে হাসপাতাল প্রাঙ্গনের মাটি

১৮

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৯

পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান

২০

Design & Developed by BD IT HOST