নিউজ এডিটর
২৫ মার্চ ২০২৬, ৯:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে সোনার বাজারে বড় ধরণের দাম পতন

নিউজ ডেস্কঃ বিশ্ববাজারে হঠাৎ করে সোনার দামে বড় পতন দেখা গেছে, যা গত কয়েক মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা, বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা এবং সুদের হার বাড়ার আশঙ্কায় বিনিয়োগকারীদের আচরণে পরিবর্তনের ফলে এই দরপতন হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সোমবার সকালে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম উল্লেখযোগ্য হারে কমে প্রতি আউন্স প্রায় ৪ হাজার ৩৬৭ ডলারের কাছাকাছি নেমে আসে। একই সময়ে ভবিষ্যৎ ডেলিভারির জন্য গোল্ড ফিউচারসেও বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরানকে ঘিরে উত্তেজনা এবং তেলের দামের ঊর্ধ্বগতি বৈশ্বিক বাজারে নতুন চাপ তৈরি করছে। এর ফলে সুদের হার কমার সম্ভাবনা কমে গিয়ে উল্টো বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে সুদবিহীন সম্পদ হিসেবে সোনার প্রতি আগ্রহ কিছুটা কমে গেছে। একইসঙ্গে শেয়ারবাজারে অস্থিরতার কারণে বিনিয়োগকারীরা অন্যান্য ক্ষতি সামাল দিতে সোনা বিক্রি করছেন, যা দাম কমার আরেকটি কারণ হিসেবে দেখা হচ্ছে। শুধু সোনা নয়, অন্যান্য মূল্যবান ধাতুতেও একই প্রবণতা দেখা গেছে। রুপা ও প্লাটিনামের দামও উল্লেখযোগ্য হারে কমেছে। এদিকে দেশের বাজারেও এর প্রভাব পড়েছে। বর্তমানে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম প্রায় ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা প্রায় ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায় বিক্রি হচ্ছে। তবে আন্তর্জাতিক বাজারে দর কমলেও দেশের বাজারে সোনার দাম এখনো তুলনামূলকভাবে উচ্চ পর্যায়েই রয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১০

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১২

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৩

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৪

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৫

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

১৬

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

১৭

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

১৮

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

১৯

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

২০

Design & Developed by BD IT HOST