নিউজ এডিটর
৬ জুলাই ২০২৫, ৪:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বড় জয় দিয়েই বাছাই পর্ব শেষ করল বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ নারী ফুটবল দল আগেই এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত করেছিল। আজ তুর্কমেনিস্তানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতা। তবে ম্যাচটিকে গুরুত্ব দিয়েই খেলেছে বাংলাদেশ। পিটার বাটলারের দল ৭-০ গোলের বড় জয় নিয়ে বাছাই পর্বের মিশন শেষ করেছে। এই বাছাইয়ে মোট আটটি গ্রুপ ছিল। যার প্রতিটি গ্রুপের শীর্ষ দল আগামী বছরের মূল পর্বে খেলবে। বাংলাদেশ সি গ্রুপে টানা তিন ম্যাচ জিতে পূর্ণ ৯ পয়েন্ট অর্জন করেছে। এই তিন ম্যাচে ১৬ গোল করলেও, নিজেদের জালে বল ঢুকেছে মাত্র একবার মিয়ানমারের বিপক্ষে। গত দুই আসরের বাছাইপর্বে কোনো জয় না পাওয়া বাংলাদেশের জন্য এটি একটি বড় সাফল্য। বিশেষ করে শক্তিশালী ও অভিজ্ঞ দল মিয়ানমারকে হারানো দলের অগ্রগতির প্রমাণ দিয়েছে। আজ ইয়াঙ্গুনে তুর্কমেনিস্তানের বিপক্ষে প্রথমার্ধেই ৭-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৩ মিনিটে স্বপ্না রানী প্রথম গোল করেন। এরপর শামসুন্নাহার ৬ ও ১৩ মিনিটে দুইটি গোল করেন। ১৬ থেকে ২০ মিনিটে বাংলাদেশ আরও তিনটি গোল করে যথাক্রমে মনিকা, ঋতুপর্ণা ও তহুরা খাতুনের পা থেকে। ৪২ মিনিটে ঋতুপর্ণা দ্বিতীয় গোল করে ব্যবধান ৭-০ করেন। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলেও ম্যাচটি ছিল একপাক্ষিক। এই জয় বাংলাদেশের মেয়েদের আন্তর্জাতিক অঙ্গনে আরেকটি শক্ত বার্তা। এর আগে প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে হারিয়েছিল দলটি। আজকের জয় সেই ধারাবাহিকতারই অংশ। বাংলাদেশ নারী দল আগামীকাল মিয়ানমার থেকে রওনা দেবে এবং রাতে দেশে ফিরবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে কাজ করার নির্দেশ- চসিক মেয়র

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

কানাডার টরন্টোতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

১০

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

১১

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়ি।

১২

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

১৩

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেফতার ৯১

১৪

ভোলা দৌলতখানে জলদস্যু ও ভূমিদস্যুদের তাণ্ডব: কৃষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৫

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট স্থগিতের দাবি, স্মারকলিপি

১৬

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

১৭

বিশ্বের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশের ১০ হাজার নাগরিক

১৮

জামালপুরে অনুমোদনহীন ‘মোবাল্লিগ ট্রাভেলস’-এ মোবাইল কোর্ট, মালিকের কারাদণ্ড ও জরিমানা

১৯

নড়াইলের লোহাগড়ায় দুইপক্ষে সংঘর্ষে ভ্যানচালক নিহত

২০

Design & Developed by BD IT HOST