মনিরামপুরে প্রবাসী যুবককে প্রেমের ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৩ জুন ২০২৬, ৫:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মনিরামপুরে প্রবাসী যুবককে প্রেমের ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ

মনিরামপুর প্রতিনিধি:

যশোরের মনিরামপুর উপজেলার গোপালপুর গ্রামে প্রবাসী প্রেমিককে বিয়ের প্রলোভন দেখিয়ে কৌশলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইতি খাতুন নামের এক তরুণীর বিরুদ্ধে। অভিযুক্ত ইতি ওই গ্রামের শাহাজান খাঁর মেয়ে।

ভুক্তভোগী প্রবাসী বিপ্লবের অভিযোগ, প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের স্বপ্ন দেখিয়ে তার কাছ থেকে বিভিন্ন সময়ে প্রায় ৭ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন ইতি। প্রবাসে হাড়ভাঙা খাটুনি খেটে জমানো এই টাকা দিয়ে ইতিকে জমি কিনে বাড়ি করে দেওয়ার কথা ছিল। কিন্তু টাকা হাতিয়ে নেওয়ার পর থেকেই ইতির আচরণে পরিবর্তন আসে এবং সম্পর্কের টানাপোড়েন শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ইতির মা আকিজ জুট মিলের একজন শ্রমিক ছিলেন। কিন্তু প্রবাসীর সঙ্গে সম্পর্কের পর ইতির আর্থিক অবস্থার দ্রুত পরিবর্তন ঘটে। দামি পোশাক, আধুনিক আসবাবপত্রসহ বিভিন্ন বিলাসপণ্য কিনে রাতারাতি তারা এলাকায় ধনাঢ্য পরিবার হিসেবে পরিচিতি পায়। ইতির মা জানান, বিপ্লব প্রতি সপ্তাহে ইতিকে ৫ হাজার টাকা পাঠাতেন। কোনো কোনো মাসে ২০/৩০ হাজার টাকাও পাঠাতেন। সেই টাকা দিয়ে ইতি ঘরের জন্য দামি খাট, ড্রেসিং টেবিল, ফ্রিজ ও আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র কেনেন। এছাড়া এলাকায় জাকাত প্রদান ও বিভিন্ন মানুষের চিকিৎসার সহায়তার কথা বলেও ইতির বিরুদ্ধে কৌশলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

বিপ্লব দাবি করেন, মোবাইল ফোনের মাধ্যমেই তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এই পর্যন্ত ৭ লক্ষ ৫৫ হাজার টাকার রিসিভ সহ প্রমাণ পত্র দাখিল করেছেন প্রবাসী বিপ্লব।তবে ইতির মা বিয়ের বিষয়টি অস্বীকার করেছেন। বর্তমানে টাকা দেওয়া বন্ধ করে দেওয়ায় ইতি তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন বলে বিপ্লব জানান।

এদিকে, প্রবাস থেকে পাঠানো অর্থ লেনদেনের প্রমাণসহ নিজের টাকা ফেরত পেতে স্থানীয় থানায় অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগী প্রবাসী বিপ্লব। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় অভিযোগের বিষয়টি তদন্ত মূলক ব্যবস্থা গ্রহন করার আশ্বাস দিয়েছেন থানা পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপুরে সরকারি হাটে দোকান বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

গোয়াইনঘাটে ইউপি’র নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ

নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: বিচারক নিহত, চালক আহত

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা

১০

তামাবিল স্থলবন্দরে অনিয়ম, রাজস্ব ক্ষতি ও লেবার হ্যান্ডলিং তহবিল নিয়ে প্রশ্ন: তদন্ত ও ডিজিটাল অটোমেশনের দাবি

১১

শেখ হাসিনার দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে সাতক্ষীরার তরুণ অরিন‘জুলাই-আগস্ট সন্ত্রাস’ বক্তব্য ঘিরে তোলপাড়

১২

জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার

১৩

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

১৪

বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৫

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১৬

খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে — আলমগীর হোসেন শিকদার

১৭

জাফলংয়ের ইসিএ এলাকায় রাতের আঁধারে বালু-পাথর উত্তোলনের অভিযোগ

১৮

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ঢাকা মহানগর উত্তরের কমিটি অনুমোদন

১৯

শেখ পরিবারের স্বজনদের সপরিবারে প্রস্থান, গ্রেপ্তার এড়িয়ে বেশির ভাগই বিদেশে

২০

Design & Developed by BD IT HOST