ময়মনসিংহে হিন্দু সংস্কার আইন বাতিলের দাবীতে হিন্দু মহাজোটের বিক্ষোভ মিছিল। - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২৬ মে ২০২৩, ৮:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে হিন্দু সংস্কার আইন বাতিলের দাবীতে হিন্দু মহাজোটের বিক্ষোভ মিছিল।

 বুরো প্রধান….. মোঃ ইমরুল আহসান……
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ময়মনসিংহ বিভাগীয় কমিটি হিন্দু সংস্কার আইন বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শুক্রবার সকাল ১০ টায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশন প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল নগরের প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে । সমাবেশে সভাপতিত্ব করের বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি এড. প্রীতিরায় মোদক দুলু । এ সময় বক্তব্য রাখেন সিনিয়র সহ- সভাপতি এড. নির্মল চন্দ্র সিং, এড. অপূূর্ব লাল রায় চৌধুরী, তপন সাহা, আশিষ সরকার, প্রফেসার গোপাল সেন, মানিক কুমার দাস, যুগ্মসম্পাদক লিটন বিশ্বাস, সহ সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ, সন্ধ্যারানী সাহা, প্রদীপ সাহা, সাংগঠনিক সম্পাদক রনজিৎ দাস, আইন বিষয়ক সম্পাদক উত্তম দেব, আন্তজার্তিক বিষয়ক সম্পাদক সুমন গুপ্ত, ছাত্র বিষয়ক সম্পাদক কাজল রায় প্রমুখ নেতৃবৃন্দ। বক্তাগন বলেন যত মত তত পথ, হিন্দুর স্বার্থে এক মত, জয় শ্রীরাম শ্লোগান দিয়ে তারা হিন্দু সংস্কার আইন বাতিল চান এবং হিন্দু সংস্কার আইন তারা মানবেন না বলে সরকারের কাছে দাবী জানান। তারা বলেন এই আইন হলে ভাই-বোন সম্পর্ক নষ্ট হবে, রাখি বন্ধনের সম্পর্ক থাকবে না, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক থাকবে না। হাজার হাজার বছরের ঐতিয্য হিন্দু আইন বজায় রাখতে হবে বলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। হিন্দু আইনে নারীর অথিকারের প্রথা বাবা মেয়েকে বিয়ে দিবে, যৌবনে স্বামীর সংসার করবে, ছেলে বাবা মায়ের বরনপোষণ করবে। হাজার বছরের এই প্রথায় চলে আসছে হিন্দু আইন । তারা বলেন একটি কুচক্রীমহল হিন্দুদের মাঝে কলহ বিবেদ লাগানোর জন্য এই আইন নিয়ে খেলা করছে । তারা সকল জাতীয় হিন্দু মহাজোট এই সংস্কার আইন বাতিল চান।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপুরে সরকারি হাটে দোকান বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

গোয়াইনঘাটে ইউপি’র নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ

নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: বিচারক নিহত, চালক আহত

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা

১০

তামাবিল স্থলবন্দরে অনিয়ম, রাজস্ব ক্ষতি ও লেবার হ্যান্ডলিং তহবিল নিয়ে প্রশ্ন: তদন্ত ও ডিজিটাল অটোমেশনের দাবি

১১

শেখ হাসিনার দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে সাতক্ষীরার তরুণ অরিন‘জুলাই-আগস্ট সন্ত্রাস’ বক্তব্য ঘিরে তোলপাড়

১২

জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার

১৩

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

১৪

বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৫

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১৬

খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে — আলমগীর হোসেন শিকদার

১৭

জাফলংয়ের ইসিএ এলাকায় রাতের আঁধারে বালু-পাথর উত্তোলনের অভিযোগ

১৮

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ঢাকা মহানগর উত্তরের কমিটি অনুমোদন

১৯

শেখ পরিবারের স্বজনদের সপরিবারে প্রস্থান, গ্রেপ্তার এড়িয়ে বেশির ভাগই বিদেশে

২০

Design & Developed by BD IT HOST