মাসে ১৪ লাখ টাকা বাসা ভাড়া দেন মাধুরী - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাসে ১৪ লাখ টাকা বাসা ভাড়া দেন মাধুরী

বিনোদন ডেস্কঃ

মুম্বাইয়ের ওরলি এলাকায় একটি বহুতল ভবনে ভাড়া ফ্ল্যাটে থাকেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। চলতি বছরের শুরুর থেকে স্বামী ডা. শ্রীরাম নেনে ও সন্তানদের নিয়ে এই বাসাতেই থাকছেন তারা।

৫ হাজার ৫০০ স্কয়ার ফুটের এ ফ্ল্যাটে প্রতি মাসে ভাড়া গুনতে হয় ১২ লাখ ৫০ হাজার রুপি। যা বাংলাদেশি টাকার হিসেবে ১৪ লাখ ১৩ হাজার ১৩৩ টাকা।

ভাড়া ফ্ল্যাট এবার ছাড়ছেন মাধুরী। কিনলেন বিলাসবহুল ফ্ল্যাট। ব্যয়বহুল নতুন এই ফ্ল্যাট মুম্বাইয়ের লোয়ার পারলেতে অবস্থিত।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ক্যালিস ল্যান্ড ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ৪৮ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ৬০ কোটি ১৩ লাখ ৩ হাজার ২২ টাকা) ফ্ল্যাটটি কিনেছেন মাধুরী। গত ২৮ সেপ্টেম্বর ফ্ল্যাটটির দলিল করা হয়।

মুম্বাইয়ের ওরলিতে অবস্থিত ফ্ল্যাট থেকে আরব সাগরের দর্শনীয় দৃশ্য দেখা যায়। ফ্ল্যাটটির আয়তন ৫ হাজার ৩৮৪ স্কয়ার ফুট। ভবনটির ৫৩ তলায় অবস্থিত মাধুরীর এ ফ্ল্যাট। মাধুরী ৭টি গাড়ি পার্কিংয়ের সুবিধা পাবেন বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

বলিউডে যে হাতেগোনা কয়েকজন অভিনেত্রী নিজেদের একটা প্রবাদের পর্যায়ে নিয়ে যেতে পেরেছেন তাদের মধ্যে অবশ্যই একজন মাধুরী দীক্ষিত। যার অভিনয়, নাচ সবই মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছিল। আজও মাধুরীর হাসিতে সেই যাদুর ঝলক স্পষ্ট।

সর্বশেষ ‘দ্য ফেম গেম’ ওয়েব সিরিজে দেখা গেছে মাধুরীকে। বিজয় পরিচালিত এ ওয়েব সিরিজে আরো অভিনয় করেছেন সঞ্জয় কাপুর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা সরকারি ৭ দিনের ছুটি শেষে সোমবার থেকে খুলছে সব অফিস

জেলা পরিষদের ১০ কোটি টাকা নেওয়ার বিষয়ে যা জানালেন হাসনাত

জিয়াউর রহমানের কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে’: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

গোয়াইনঘাটে শ্যাম কালার দাপট:চোরাচালান ও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন

রাজবাড়ীতে মাদকবিরোধী ক্যাম্পেইন; পদক্ষেপ না নেয়ায় স্থানীয়দের ক্ষোভ

আজ ৩০ মে: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে দেহ ব্যবসার অভিযোগে নারী-পুরুষ ৭ জনের কারাদণ্ড

মাহমুদপুরের গোবিন্দী বাজারে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন জিএস রুনু তালুকদার

সাইপ্রাসে এস আলম দম্পতির বিলাসবহুল বাড়ি ক্রোক, বাতিল হলো নাগরিকত্ব

১০

মাদারগঞ্জের তেঘুরিয়া ঈদগাহ মাঠে ঈদুল আযহার জামাত: মুসল্লিদের ঢল 

১১

সাফ ফুটবলে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

১২

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত: দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত

১৩

ঈদের আয়োজনে সুস্বাদু বিফ/মাটন কালাভুনা

১৪

দেশবাসীকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

সিলেটে যুবদল নেতা রহিমের ওপর হামলার ঘটনায় থানায় মামলা

১৬

পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন স্টেলিং তারিয়াং

১৭

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ

১৮

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক নেতা এস এম ফিরোজ আহাম্মদ

১৯

মাহমুদপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রুনু তালুকদার

২০

Design & Developed by BD IT HOST