মেসির জোড়া গোলে দুর্দান্ত প্রত্যাবর্তন ইন্টার মায়ামির - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেসির জোড়া গোলে দুর্দান্ত প্রত্যাবর্তন ইন্টার মায়ামির

স্পোর্টস ডেস্কঃ

নতুন মৌসুমের শুরুটা একেবারেই হতাশাজনক ছিল ইন্টার মায়ামির জন্য। মেজর লিগ সকার-এ প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলেস এফসির কাছে ২–০ গোলে হারার পর অরল্যান্ডো সিটির বিপক্ষেও ম্যাচের প্রথম ২৪ মিনিটেই দুই গোল হজম করে বসে দলটি। ফলে মৌসুমের প্রথম ১৩৫ মিনিটে মোট ৫–০ গোলে পিছিয়ে ছিল লিওনেল মেসির দল।

প্রথমার্ধ শেষে খেলোয়াড়দের মধ্যে হতাশার ছাপ স্পষ্ট থাকলেও বিরতির পর পাল্টে যায় ম্যাচের দৃশ্যপট। কোচ হাভিয়ের মাসচেরানো কৌশলগত পরিবর্তন এনে লেফটব্যাক নোয়া অ্যালেনের জায়গায় আক্রমণাত্মক খেলোয়াড় মাতেও সিলভেত্তিকে নামান, যা ম্যাচে টার্নিং পয়েন্ট হয়ে ওঠে।

৪৯ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে ব্যবধান কমান তরুণ সিলভেত্তি। এরপর শুরু হয় লিওনেল মেসির জাদু। ৫৭ মিনিটে ছয় ডিফেন্ডারের দেয়াল ভেদ করে বাঁ পায়ের নিখুঁত শটে মৌসুমে নিজের প্রথম গোল করেন তিনি, ম্যাচে ফেরে সমতা।

সমতা ফেরার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে মায়ামি। ৮৫ মিনিটে মেসির বাড়ানো বল থেকে গোল করেন তালিসকো সেগোভিয়া। আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত ফ্রি–কিকে জোড়া গোল পূর্ণ করেন মেসি, যা ছিল তাঁর ক্যারিয়ারের ৭০তম ফ্রি–কিক গোল। শেষ পর্যন্ত ৪–২ গোলের অবিশ্বাস্য জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

এমএলএসের নিয়মিত মৌসুমে প্রথম ৫৫ ম্যাচে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫২-তে। এর মধ্যে শেষ ৪৯ ম্যাচেই তিনি করেছেন ৫১ গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে তার ক্যারিয়ার গোল এখন ৮৯৮—৯০০ গোলের মাইলফলক থেকে মাত্র দুই গোল দূরে আর্জেন্টাইন মহাতারকা।

ম্যাচ শেষে অ্যাপল টিভিকে মাসচেরানো বলেন, গত মৌসুমে অরল্যান্ডো তাদের জন্য কঠিন প্রতিপক্ষ ছিল এবং এই ম্যাচ জিততে নিখুঁত পারফরম্যান্স প্রয়োজন ছিল। খেলোয়াড় হিসেবে এমন লড়াই উপভোগ করতেন বলেও জানান তিনি।

আগামী শনিবার ওয়াশিংটনের ডিসি ইউনাইটেডর বিপক্ষে অডি ফিল্ডে পরবর্তী ম্যাচ খেলবে ইন্টার মায়ামি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর সঙ্গে রাতে ঝগড়া, ভোরে আত্মহত্যা করেন পুলিশ কনস্টেবল সম্রাট

জ্বালানি তেলের নতুন দাম মধ্যরাত থেকে কার্যকর

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রার্থী- রুনু তালুকদার মেলান্দহ প্রতিনিধিঃ

নারীদের নতুন ব্যবসা ৬০০ টাকায় আলিঙ্গন

ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিলো

বিজ্ঞানচর্চা এই চত্বর থেকেই সৃষ্টি হবে দেশ ও বিশ্বকে এগিয়ে নেয়ার আগামীদিনের – মো. আবু ওয়াহাব আকন্দ এমপি

আজ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী – তারেক রহমান

আমাদের কাজের পরিবেশ এখনো তৈরি হয়নি – রিচি সোলায়মান

সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে সংঘর্ষ আহত – ৬

শিক্ষকদের সহযোগিতায় পুনর্জীবিত হবে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সহশিক্ষা কার্যক্রম – চসিক মেয়র

১০

পত্নীতলায় ডিবি ও থানা পুলিশের অভিযানে মাদকসহ ২ জন আটক

১১

অস্ট্রেলিয়ার সিডনির হারবারে বাঙালীদের বৈশাখ উদ্‌যাপন

১২

জামায়াতে ইসলামী’র সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত

১৩

হজযাত্রা নির্বিঘ্ন করতে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী’র পরিদর্শন 

১৪

আন্তঃনগর ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু করছে সরকার

১৫

নিজ বিছানায় রাতে অন্য পুরুষকে ভাড়া দিয়ে কোটিপতি তরুণী

১৬

ছাত্রদল নেতা রুজেলের নেতৃত্বে পাথর ব্যবসার নামে কোটি টাকা লোপাট ও প্রাণনাশের হুমকি

১৭

অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডে: জ্বালানি সরবরাহে প্রভাবের আশঙ্কা

১৮

বালাগঞ্জে বালু চুরির অভিযোগকে কেন্দ্র করে মোটরসাইকেল ভাংচুর

১৯

গ্রিসে ওয়ার্ক ভিসায় গিয়ে কাজ পাচ্ছে না শতাধিক বাংলাদেশি

২০

Design & Developed by BD IT HOST