মোল্লাহাটে চুরির বিরোধে হামলা প্রতি হামলায় আহত হিন্দু ৫ ও মুসলিম ১ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৩ অক্টোবর ২০২৪, ১১:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোল্লাহাটে চুরির বিরোধে হামলা প্রতি হামলায় আহত হিন্দু ৫ ও মুসলিম ১

কা‌ফি হাসান বশার মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে সুপারি চুরিকালে হাতেনাতে ধরে মুসলমান সম্প্রদায়ের এক ছেলেকে মারপিটের জেরে হিন্দু সম্প্রদায়ের ৪ যুবক ও এক গৃহবধুকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মোল্লারকুল গ্রামে গত শুক্রবার রাত ১২টার দিকে মুসলমান সম্প্রদায়ের ছেলেকে মারপিটের জেরে রবিবার দুপুরে হিন্দু সম্প্রদায়ের যুবকসহ গৃহবধূকে মারপিটের ঘটনা ঘটে। ওই ঘটনায় আহতদের মোল্লাহাট ও গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হিন্দু সম্প্রদায়ের আহত সহ স্থানীয়রা জানান, মোল্লারকুল গ্রামের সুধীর দত্তের গাছ থেকে সুপারী চুরি কালে শুক্রবার রাত ১২ টার দিকে ধরা পড়ে একই গ্রামের মৃত খায়ের মোল্লার ছেলে হুসাইন (১৬)। ওই সময় ছেলে পেলেরা তাকে মারধর করে। এরপর ওই রাতেই মুরব্বিদের মধ্যস্থতায় আপোষ করা হয়।

তবে, পূজার পরে দেখে নেয়ার হুমকি দেয়া হয়েছিলো বলেও জানান তারা। শনিবার পূজা শেষ হওয়ার একদিন পর রবিবার দুপুরে হুসাইনের ঘনিষ্ঠ জনরা পরিকল্পিত ভাবে হামলা চালায়। এতে এক গৃহবধূ ও ৪ যুবক আহত হয়। আহতরা হলেন, সুকুময় মিত্র (৩০), শিউলি বসু (২০), জয় বসু (২৭), পল্লব মিত্র (১৯) ও নিতিশ ভক্ত (২৮)।
এ হামলার পর হিন্দু সম্প্রদায়ের কয়েকশ নারী পুরুষ কাপালিপাড়া মন্দির চত্বরে প্রতিবাদ সমাবেশ করে।

ওই ঘটনায় সরেজমিনে উপস্থিত হয়ে যথাযথ বিচারের আশ্বাস দেন, বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, লেপ্টেন ক্যাপ্টেন মেহেদী হাসান, এএসপি সার্কেল মোঃ রবিউল ইসলাম শামীম, উপজেলা নিবার্হী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী ও থানা অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি আহ্বায়ক শেখ হাফিজুর রহমান, সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া ও বিএনপি নেতা শিকদার জামাল উদ্দিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপুরে সরকারি হাটে দোকান বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

গোয়াইনঘাটে ইউপি’র নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ

নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: বিচারক নিহত, চালক আহত

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা

১০

তামাবিল স্থলবন্দরে অনিয়ম, রাজস্ব ক্ষতি ও লেবার হ্যান্ডলিং তহবিল নিয়ে প্রশ্ন: তদন্ত ও ডিজিটাল অটোমেশনের দাবি

১১

শেখ হাসিনার দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে সাতক্ষীরার তরুণ অরিন‘জুলাই-আগস্ট সন্ত্রাস’ বক্তব্য ঘিরে তোলপাড়

১২

জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার

১৩

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

১৪

বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৫

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১৬

খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে — আলমগীর হোসেন শিকদার

১৭

জাফলংয়ের ইসিএ এলাকায় রাতের আঁধারে বালু-পাথর উত্তোলনের অভিযোগ

১৮

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ঢাকা মহানগর উত্তরের কমিটি অনুমোদন

১৯

শেখ পরিবারের স্বজনদের সপরিবারে প্রস্থান, গ্রেপ্তার এড়িয়ে বেশির ভাগই বিদেশে

২০

Design & Developed by BD IT HOST