রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন - দৈনিক অভিযোগ বার্তা
রাজশাহী অফিস
৯ নভেম্বর ২০২৫, ৬:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:8; brp_del_th:0.0000,0.0000; brp_del_sen:0.1000,0.0000; motionR: 0; delta:null; bokeh:0; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 3145728;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 308.13446;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 42;

রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে সম্ভাব্য মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের মনোনয়ন পরিবর্তনের দাবিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেছেন। রোববার (৯ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে দুর্গাপুর প্রেসক্লাব ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে অধ্যাপক নজরুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন স্থানীয় বিএনপির কর্মসূচি থেকে দূরে এবং এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত নন। বক্তারা দাবি করেন, তার পরিবর্তে স্থানীয়ভাবে গ্রহণযোগ্য, ত্যাগী ও জনসমর্থিত নেতাকে মনোনয়ন দিতে হবে।

লিখিত বক্তব্যে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা জানান, রাজশাহী-৫ আসনে বহু অভিজ্ঞ ও জনপ্রিয় নেতা রয়েছেন, যারা দলের সংকটকালে মাঠে ছিলেন। অথচ তৃণমূলের নেতাকর্মীদের অজানা একজন ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার চেষ্টা তৃণমূলে ক্ষোভের জন্ম দিয়েছে।

বক্তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপির প্রতি অধ্যাপক নজরুল ইসলামের মনোনয়ন বাতিল করে স্থানীয়ভাবে গ্রহণযোগ্য নেতাকে প্রার্থী করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সদস্য গোলাম মোর্শেদ শিবলী, সাবেক সভাপতি এসএম আকবর আলী বাবলু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক হারুনুর রশিদ মামুন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জু, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বানেশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক পলান আলী সর্দার, মাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মমিন মৃধা, সাবেক সভাপতি আঃ গাফ্ফার মন্টু, পুঠিয়া উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হোদা, দুর্গাপুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক চয়েন উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আরমান কবির সুজন, পুঠিয়া পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের দেশে ফেরার তারিখ জানালেন – মির্জা ফখরুল

পিনাকী ভট্টাচার্য যে মন্তব্য করেছেন – হাদিকে কে গুলি করছে

স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঢাকা ১০ আসনে নির্বাচন করবেন আসিফ মাহমুদ

ওসমান হাদি’র ওপর হামলার প্রতিবাদে সরাইলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সাহিত্যপ্রেমীদের‌ মিলন মেলা ময়মনসিংহ বইমেলার উদ্বোধন

জাতীয় ছাত্রশক্তি সুনামগঞ্জ জেলা শাখার এক বছরের জন্য নতুন কমিটি অনুমোদন

ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ৫০ পিস নেশা জাতীয় ট্যাবলেট ট্যাপেন্টডলসহ আটক-১

শিশু সাজিদের জানাজায় হাজারো মানুষের ঢল

ডিজি’র সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে ক্ষমা,পূর্বের পদে বহাল

১০

রাজশাহীতে নলকূপের পাইপে পড়া শিশু সাজিদ মারা গেছে

১১

যেখানে পুলিশ থাকবে, সেখানে অপরাধী থাকতে পারবে না’- পুলিশ সুপার শাহ মোঃ আবদুর রউফ

১২

মানিকগন্জ শহরে দুই দফা ককটেল বিস্ফোরণের ঘটনায় শহরে আতঙ্ক বিরাজ

১৩

রাজশহীতে গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার

১৪

রাজশাহী-৫ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী লিটনের ব্যাপক জনসংযোগ

১৫

রাজশাহী জেলা ডিবির অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

১৬

৩০ ঘণ্টায়ও দেখা মেলেনি শিশু সাজিদের

১৭

আসিফ আকবর ও ওমর সানি: কাদা ছোঁড়াছুড়ি’ নিয়ে গণমাধ্যমে ব্যাপক আলোচনা

১৮

ব্রাহ্মণবাড়িয়া ৭ মাসেও শিশু মাইমুনা হত্যাকান্ডের রহস্য উদঘাটন হয়নি

১৯

সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা , ১২ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন

২০

Design & Developed by BD IT HOST