শত্রুতার জেরে বসতবাড়ি ভাংচুর ও চলাচলের রাস্তায় প্রচীর নির্মাণ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৫ সেপ্টেম্বর ২০২৫, ৭:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শত্রুতার জেরে বসতবাড়ি ভাংচুর ও চলাচলের রাস্তায় প্রচীর নির্মাণ

নিজস্ব প্রতিনিধি, (নওগাঁ)

নওগাঁর পত্নীতলায় শত্রুতার জেরে প্রতিবেশীর বাড়ি ভাংচুর করে চলাচলের রাস্তায় বাঁশ ও মাটি দিয়ে প্রাচীর তৈরী করার অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে।
এই বিষয়ে পত্নীতলা থানায় ছালমা পারভীন বাদি হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ ও স্থানীয়সূত্রে জানা যায়, পত্নীতলা উপজেলার সন্তোষপড়া গ্রামের রমজান আলী দীর্ঘদিন থেকে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে হঠাৎ প্রতিবেশী আত্নীয় আব্দুল মান্নানসহ ৫ জন রমজান আলীর বাড়ি ভাংচুর করে চলাচলের একমাত্র রাস্তায় বাঁশের বেড়া দিয়ে প্রাচীর নির্মাণ করেন। এই বিষয়ে প্রতিবাদ করতে গেলে রমজান আলী কে বেধরক ভাবে পারপিট করতে শুরু করে আব্দুল মান্নানসহ ৪/৫ জন। পরবর্তীতে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা করান।

এই বিষয়ে প্রতিবেশীরা জানান, রমজান আলী দীর্ঘদিন থেকে তার স্ত্রী সন্তানদের নিয়ে এখানে বসবাস করছে হঠাৎ মান্নান তাদের বাড়ি ভাংচুর করে চলাচলের একমাত্র রাস্তাটি নিজের বলে দাবি করে জোর পূর্বক সেই রাস্তায় বাঁশ দিয়ে প্রাচীর নির্মাণ করে। আমরা নিষেধ করলে তিনি বলেন, আমার জায়গা আমি যা ইচ্ছে তাই করবো আপনাদের সমস্যা কোথায়। পরবর্তীতে রমজান বাধা দিতে আসলে তাকে মারধর করা হয়।

অভিযুক্ত আব্দুল মান্নান বলেন, এই জায়গার মালিক আমি। তারা আমার জায়গায় উপর বাড়ি করেছে। সেজন্য আমি প্রাচীর দিয়েছি।

এই বিষয়ে পত্নীতলা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) শাহ মোঃ এনায়েতুর রহমান বলেন, এই বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

১০

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১১

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১২

আজ শোকাবহ ১৫ আগস্ট

১৩

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১৪

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

১৫

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

১৬

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

১৭

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

১৮

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

১৯

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

২০

Design & Developed by BD IT HOST