News Editor
৪ এপ্রিল ২০২৩, ৮:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকার এমন কি উন্নয়ন করছে যে আগুন নিয়ন্ত্রণে আনার ক্ষমতা নেই মির্জা ফখরুল

মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি, আওয়ামী লীগ সরকার দেশের এমন কী উন্নয়ন করছে যে, আজ একটা আগুন নেভানোর মতো তাদের সক্ষমতা নাই। যেই ফায়ার বিগ্রেড আছে, তারা ৪০টির ওপর ইউনিট কাজ করার পরও ঢাকার বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। অর্থাৎ এ ফায়ার বিগ্রেডের এত বড় আগুন নিয়ন্ত্রণে নেওয়ার মতো ক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও পৌর শহরের পৌর মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতবিনিময় সভায় বঙ্গবাজারের অগ্নিকাণ্ড প্রসঙ্গে তিনি এসব মন্তব্য করেন। ফখরুল বলেন, বাংলাদেশ কঠিন সময় পার করছে। এখন গণতন্ত্র সম্পূর্ণ অনুপস্থিত। মানুষের অধিকার পুরোপুরি হরণ করা হয়েছে। লুণ্ঠিত হচ্ছে ব্যক্তিগত অধিকার। প্রাতিষ্ঠানিক একটা ব্যবস্থা আইনজীবী সমিতি। এ সমিতিকে দখলের জন্য আওয়ামী লীগ সরকার বেআইনিভাবে শক্তি প্রয়োগ করেছে। বিশেষ করে রাষ্ট্রযন্ত্রকে তারা ব্যবহার করতে দ্বিধা করছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে পরিকল্পিতভাবে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেই ক্ষান্ত হয়নি। তারা অর্থনৈতিক ভিত্তিগুলোকে নড়বরে করে দিয়েছে। অথচ তারা বিভিন্ন রকমের কথা বলে। এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানসহ দলের বিভিন্ন সহযোগী সংগঠন ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা উপস্থিত ছিলেন
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

১০

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১১

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

১২

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

১৩

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

১৪

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

১৫

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

১৬

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

১৭

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

১৮

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

১৯

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

২০

Design & Developed by BD IT HOST