সাবেক ফুটবলার ও সাংসদ আব্দুস সালাম মুর্শেদী আটক - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২ অক্টোবর ২০২৪, ১:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাবেক ফুটবলার ও সাংসদ আব্দুস সালাম মুর্শেদী আটক

নিজস্ব প্রতিবেদকঃ

খুলনার ফুলতলা এলাকায় একটি হত্যা মামলায় আব্দুস সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সদর দপ্তর এক বার্তায় এ তথ্য জানিয়েছে। র‍্যাব বলেছে, ২০২২ সালে খুলনার ফুলতলা এলাকায় একটি হত্যা মামলায় আব্দুস সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করা হয়েছে।
সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী পেশায় ব্যবসায়ী। তিনি তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ছিলেন। ২০১৮ সালের নভেম্বরে খুলনা–৪ আসনে উপনির্বাচনে জয়ী হয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর গত ৭ জানুয়ারির নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

সংসদ সদস্য ছাড়াও আব্দুস সালাম মুর্শেদী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতি ছিলেন। গত ৮ আগস্ট বাফুফের সিনিয়র সহসভাপতির পদ থেকে পদত্যাগ করেন তিনি। সাবেক এই ফুটবলার বাফুফে সিনিয়র সহসভাপতি পদে ছিলেন ২০০৮ সাল থেকে। এ ছাড়া তিনি বাফুফের অর্থ কমিটি ও রেফারিজ কমিটির প্রধান ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: বিচারক নিহত, চালক আহত

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা

তামাবিল স্থলবন্দরে অনিয়ম, রাজস্ব ক্ষতি ও লেবার হ্যান্ডলিং তহবিল নিয়ে প্রশ্ন: তদন্ত ও ডিজিটাল অটোমেশনের দাবি

শেখ হাসিনার দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে সাতক্ষীরার তরুণ অরিন‘জুলাই-আগস্ট সন্ত্রাস’ বক্তব্য ঘিরে তোলপাড়

জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার

১০

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

১১

বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১২

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১৩

খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে — আলমগীর হোসেন শিকদার

১৪

জাফলংয়ের ইসিএ এলাকায় রাতের আঁধারে বালু-পাথর উত্তোলনের অভিযোগ

১৫

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ঢাকা মহানগর উত্তরের কমিটি অনুমোদন

১৬

শেখ পরিবারের স্বজনদের সপরিবারে প্রস্থান, গ্রেপ্তার এড়িয়ে বেশির ভাগই বিদেশে

১৭

পাকিস্তানের হাইকমিশনারের বাসভবনে আগুন: ইমরান হায়দার ও তার স্ত্রী আইসিইউতে

১৮

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয়কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণকৃত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১৯

পরিবেশবান্ধব স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চাইলেন চসিক

২০

Design & Developed by BD IT HOST