সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ গ্রেপ্তার - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২৫ সেপ্টেম্বর ২০২৪, ৮:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ গ্রেপ্তার

নিউজ ডেক্সঃ

সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে ঢাকার গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাবের একটি দল।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস।

তিনি গণমাধ্যমকে বলেন, গত ৪ আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

এদিকে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ২২ মিনিটে তার ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে তার বাবার গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন।

পোস্টে তিনি লিখেন, ‘আল্লাহ সর্বশক্তিমান, আমাদের নরসিংদীর গর্ব, আপনাদের ভালোবাসার মাটি ও মানুষের নেতা অ্যাডভোকটে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন কিছুক্ষণ আগে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার হয়েছেন। তিনি কোথাও পালিয়ে যাননি, কোনো সময় পালাবেনও না। আমরা আপনাদের পাশে আছি এবং থাকব ইনশাআল্লাহ।

সাদী আরও লেখেন,আপনারা মনোহরদী বেলাবোর শান্তিপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আর আমার বাবার হেফাজতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। ফি আমানিল্লাহ।

পোস্টে তিনি লিখেন, ‘আল্লাহ সর্বশক্তিমান, আমাদের নরসিংদীর গর্ব, আপনাদের ভালোবাসার মাটি ও মানুষের নেতা অ্যাডভোকটে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন কিছুক্ষণ আগে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার হয়েছেন। তিনি কোথাও পালিয়ে যাননি, কোনো সময় পালাবেনও না। আমরা আপনাদের পাশে আছি এবং থাকব ইনশাআল্লাহ।

সাদী আরও লেখেন, ‘আপনারা মনোহরদী বেলাবোর শান্তিপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আর আমার বাবার হেফাজতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। ফি আমানিল্লাহ।

নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ১৯৮৬ সালে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী হিসেবে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০৮ সালে নবম ও ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

নবম জাতীয় সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও ১০ম জাতীয় সংসদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পান সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: বিচারক নিহত, চালক আহত

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা

তামাবিল স্থলবন্দরে অনিয়ম, রাজস্ব ক্ষতি ও লেবার হ্যান্ডলিং তহবিল নিয়ে প্রশ্ন: তদন্ত ও ডিজিটাল অটোমেশনের দাবি

শেখ হাসিনার দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে সাতক্ষীরার তরুণ অরিন‘জুলাই-আগস্ট সন্ত্রাস’ বক্তব্য ঘিরে তোলপাড়

জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার

১০

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

১১

বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১২

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১৩

খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে — আলমগীর হোসেন শিকদার

১৪

জাফলংয়ের ইসিএ এলাকায় রাতের আঁধারে বালু-পাথর উত্তোলনের অভিযোগ

১৫

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ঢাকা মহানগর উত্তরের কমিটি অনুমোদন

১৬

শেখ পরিবারের স্বজনদের সপরিবারে প্রস্থান, গ্রেপ্তার এড়িয়ে বেশির ভাগই বিদেশে

১৭

পাকিস্তানের হাইকমিশনারের বাসভবনে আগুন: ইমরান হায়দার ও তার স্ত্রী আইসিইউতে

১৮

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয়কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণকৃত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১৯

পরিবেশবান্ধব স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চাইলেন চসিক

২০

Design & Developed by BD IT HOST