সিলেটে অবশেষে জমে ওঠেছে ঈদের বাজার - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৭ মার্চ ২০২৬, ৭:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে অবশেষে জমে ওঠেছে ঈদের বাজার

সিলেট ব্যুরো:

সিলেটে অবশেষে জমে ওঠেছে ঈদের বাজার। নগরীর বিভিন্ন মাকের্ট-বিপণিবিতানে চলছে ঈদের কেনাকাটার ধুম। প্রতিদিনি দুপুর থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতারা ভিড় করছেন দোকান গুলোতে।

তবে ব্যবসায়ীরা বলছেন, সিলেটের বেশির ভাগ লোকজন প্রবাসী, যাদের অনেকেই রয়েছেন মধ্যপ্রাচ্যে সেখানে যুদ্ধ পরিস্থিতির কারণে তারা বাড়িতে টাকা পাঠাতে পারেন নি। তাই এ বছর কেনাকাটা একটু কমেছে অনেকে দেরিতে কেনা কাটা করতে এসেছেন।

এদিকে, ঈদের কেনাকাটার কারণে যানজট লেগেই আছে পুরো নগরীতে। যানজট নিরসনে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে।  সোমবার বিকালে-রাতে নগরীর আম্বরখানা, জিন্দাবাজার, লামাবাজার, বন্দরবাজার, জেলরোড, নয়াসড়ক ও কুমারপাড়া এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।

এসব এলাকায় দেখা যায়, ক্রেতাদের আকর্ষণ করতে নানা রঙের আলোকসজ্জায় সাজানো হয়েছে মার্কেট ও শপিংমল গুলো।  বেশির ভাগ ক্রেতাই পরিবার নিয়ে এসেছেন। সবাই মিলে আগে পরিবারের ছোট সদস্যর জন্য পোশাক দেখছেন, দরদাম করছেন।কিশোর-তরুণদের কেউ দেখছেন জুতা- কেউবা আবার পছন্দের কাপড়টি ট্রায়াল দিয়ে দেখছেন, ভালো না লাগলে আবার নতুন করে খুঁজতে শুরু করছেন।

এর মধ্যে শহরের জিন্দাবাজার-নয়াসড়ক ও কুমারপাড়া এলাকায় নামিদামি ব্র্যান্ড ও আধুনিক শপিংমল গুলোতে উচ্চবিত্তের  ক্রেতাদের ভিড় বেশি। আর নগরীর মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ক্রেতাদের বেশি ভিড় রয়েছে বন্দরবাজার এলাকার বিভিন্ন হাসান মার্কেটে।

এই এলাকার হাসান মার্কেট ও হর্কাস মার্কেটে রয়েছে উপচে পড়া ভিড়। সবাই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পোশাক, জুতা ও প্রসাধনী কেনাকাটা করছেন।জিন্দাবাজারে পরিবারের সঙ্গে আসা ১২ বছরের আবিদা হক বলল, “ঈদের দিনে পড়ার জন্য নতুন  ড্রেস কিনেছি। এখন জুতা কিনতে এসেছি। তারপর সাজার জিনিস কিনব। আমার সঙ্গে বাসার সবাই রয়েছেন।
“দোকানে মানুষের ভিড় থাকায় দেরি হচ্ছে কেনাকাটা করতে। আমার কেটাকাটা শেষে আব্বু বাসার সবার জন্য  পোশাক কিনবেন। ঈদের বাজারে এসে ভালো লাগছে।বন্দরবাজার এলাকায় হাসান মার্কেটের কর্মচারি মাসুক আহমদ বলেন, “সিলেটে ১৫ রমজানের পর থেকেই ঈদের বাজার শুরু হয়। এবার  মেয়েদের থ্রি-পিস,  ছেলেদের পাঞ্জাবি ও বাচ্চাদের পোশাকের চাহিদা বেশি।

গত বছরের তুলনায় জুতার দাম গড়ে ২০ থেকে ৩০ শতাংশ বেড়েছে। প্রসাধনীর দামও ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে জানান বিক্রেতারা। যানজটে ভোগান্তি ঈদের কেনাকাটার কারণে অতিরিক্ত মানুষের চাপে নগরীতে বেড়েছে যানজট। বিভিন্ন  মোড়ে মোড়ে জটলায় আটকে থাকতে হচ্ছে তাদের। এতে ভোগান্তি  বেড়েছে নগরবাসীর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

১০

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

১১

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

১২

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

১৩

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

১৪

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

১৫

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১৬

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৭

আজ শোকাবহ ১৫ আগস্ট

১৮

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১৯

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

২০

Design & Developed by BD IT HOST