নিউজ এডিটর
২২ অগাস্ট ২০২৬, ২:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

লাকী আক্তার, ব্যুরো প্রধান সিলেটঃ সিলেট ও সুনামগঞ্জের ছাতক অঞ্চলের নৌপথে অবৈধ টোল আদায়, চাঁদাবাজি এবং শ্রমিক হয়রানি বন্ধের দাবি জানিয়ে নৌ পুলিশ এবং স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন।​সংগঠনটির গোয়াইনঘাট-সিলেট ও ছাতক নদীবন্দর শাখার সভাপতি মোঃ আজমল হোসেন স্বাক্ষরিত এক স্মারকলিপিতে এই অভিযোগ জানানো হয়। ​অভিযোগের মূল বিষয়সমূহ: ​অনুমোদনহীন অর্থ আদায়: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (BIWTA) ও ছাতক পৌরসভার কথিত ইজারাদারদের নামে সালুটিকর (গোয়াইন নদী) ও ছাতক (সুরমা নদী) রুটে চলাচলকারী বাল্কহেড ও নৌযান থেকে দুই থেকে তিন দফায় অতিরিক্ত ট্যাক্স বা টোল আদায় করা হচ্ছে।এসব এর নেতৃত্বে বিলাল রয়েছে তার সাথে রয়েছে কামরুল ও খলিল। নৌযান শ্রমিকরা নির্যাতনের শিকার এবং বিলাল গং চাঁদাবাজি করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। ​প্রশাসনের নাম ব্যবহারের অভিযোগ: গোয়াইনঘাট এলাকায় প্রশাসনের নাম ভাঙিয়ে প্রতি নৌযান থেকে ৫,০০০ টাকা পর্যন্ত বেআইনি চাঁদা দাবির অভিযোগ করা হয়েছে। তথ্য সূত্রে জানা যায়, ​চাঁদা বা অতিরিক্ত টোল দিতে অস্বীকৃতি জানালে নৌ-শ্রমিকদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন এবং ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। ​নকল রশিদ ব্যবহার করে, মেসার্স লাকী এন্টারপ্রাইজ নামক ইজারাদারের নামে ইউনিয়ন উন্নয়ন ট্যাক্স আদায়ের রশিদের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হচ্ছে, যা নিয়েও অনিয়মের অভিযোগ উঠে এসেছে। নৌ-শ্রমিক নেতারা জানান, সরকার কর্তৃক নির্ধারিত বৈধ টোল ও রাজস্ব পরিশোধ করতে তারা সম্পূর্ণ ইচ্ছুক। তবে অবৈধ চাঁদাবাজির কারণে নৌপথে পণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর ফলে বাল্কহেড মালিক ও সাধারণ ব্যবসায়ীরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। ​পূর্বে স্মারকলিপি প্রদান, সংবাদ সম্মেলন, মানববন্ধন ও সমাবেশ করেও কোনো কার্যকর প্রতিকার মেলেনি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত ব্যাক্তি ‘র মোঠোফোনে যোগাযোগ করা হলে তাদের বক্তবক্তব্য পাওয়া যায়নি। অনতিবিলম্বে সংশ্লিষ্ট সকল অংশীজনকে (Stakeholders) নিয়ে সমন্বয় সভা আহ্বান করে এই চাঁদাবাজি ও শ্রমিক হয়রানি স্থায়ীভাবে বন্ধে জরুরী প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী শ্রমিকরা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

২

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

৩

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

৪

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

৫

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

৬

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

৭

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

৮

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

৯

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

১০

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

১১

মেলান্দহে মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি: আতাউর সভাপতি, ইমরান সম্পাদক ও রুহুল সাংগঠনিক সম্পাদক

১২

১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ কাভার্ডভ্যান জব্দ, শাহপরাণে গ্রেফতার ১

১৩

মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ নির্বাচিত

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের কাউন্টারের স্টাফদের আবারও রক্তক্ষয়ী হামলা, টিকিট বই ও টাকা লুট, আহত ১

১৫

স্টেলিং তারিয়াং গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত

১৬

সিলেটে অনলাইনে ছাড়ার মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট: কালোবাজারির সন্দেহে পিবিআইয়ের তদন্ত

১৭

স্ত্রী চাওয়ামাত্রই দিতে হবে দেনমোহর, বিচ্ছেদ বা মৃত্যুর অপেক্ষা নয়: হাইকোর্ট

১৮

পদ্মা-মেঘনায় আজ মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

১৯

দিনাজপুরের ঘাষিপাড়া থেকে ঢালিউড রাজত্ব: ফিরে দেখা জনপ্রিয় চিত্রনায়িকা রাণীর গল্প

২০

Design & Developed by BD IT HOST