নিউজ এডিটর
৩ এপ্রিল ২০২৬, ২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্থল অভিযান হলে মার্কিনসেনারা কেউ যেন জীবিত না ফেরে: ইরানি সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্কঃ শত্রুপক্ষ যদি স্থল অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে কোনো শত্রু সেনা যেন জীবিত না ফেরে বলে নির্দেশ দিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি। বৃহস্পতিবার ইরানের (২ এপ্রিল) রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানানো হয়েছে। হাতামি আরও বলেন, শত্রুপক্ষ যদি স্থল অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে কোনো শত্রুসেনা জীবিত থাকা উচিত নয়। এদিকে, রাষ্ট্রীয় গণমাধ্যমে একটি শব্দবিহীন ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে হাতামিকে আরও তিনজন সেনা কমান্ডারের সঙ্গে একটি কক্ষে দেখা যায় ও ভিডিও কলে প্রায় এক ডজন কর্মকর্তার সঙ্গে যুক্ত থাকতে দেখা যায়। তবে ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এদিকে, ইরানের সামরিক সদর দপ্তরকে ‘চরম সতর্কতা ও নির্ভুলতার সঙ্গে’ শত্রুর গতিবিধি পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন দেশটির সেনাপ্রধান। একই সঙ্গে যে কোনো ধরনের হামলা মোকাবিলায় প্রস্তুত থাকতে বলেছেন তিনি। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান সংঘাত ‘শেষের পথে’ ও কয়েক সপ্তাহের মধ্যেই এর সমাপ্তি হতে পারে। তবে একই সময়ে উপসাগরীয় অঞ্চলে অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েনের কারণে আশঙ্কা তৈরি হয়েছে, সম্ভাব্য স্থল অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সূত্র: রয়টার্স
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

২

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

৩

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

৪

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

৫

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

৬

মেলান্দহে মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি: আতাউর সভাপতি, ইমরান সম্পাদক ও রুহুল সাংগঠনিক সম্পাদক

৭

১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ কাভার্ডভ্যান জব্দ, শাহপরাণে গ্রেফতার ১

৮

মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ নির্বাচিত

৯

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের কাউন্টারের স্টাফদের আবারও রক্তক্ষয়ী হামলা, টিকিট বই ও টাকা লুট, আহত ১

১০

স্টেলিং তারিয়াং গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত

১১

সিলেটে অনলাইনে ছাড়ার মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট: কালোবাজারির সন্দেহে পিবিআইয়ের তদন্ত

১২

স্ত্রী চাওয়ামাত্রই দিতে হবে দেনমোহর, বিচ্ছেদ বা মৃত্যুর অপেক্ষা নয়: হাইকোর্ট

১৩

পদ্মা-মেঘনায় আজ মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

১৪

দিনাজপুরের ঘাষিপাড়া থেকে ঢালিউড রাজত্ব: ফিরে দেখা জনপ্রিয় চিত্রনায়িকা রাণীর গল্প

১৫

শিঙি মাছের মাথায় ‘আল্লাহু’ লেখা! জলপাইগুড়িতে চাঞ্চল্য, দেখতে উপচে পড়া ভিড়

১৬

সবার সহযোগিতায় এবারও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে

১৭

কোটচাঁদপুরে মানুষের ভালোবাসা ও সফলতার স্বাক্ষর রেখে নতুন কর্মস্থলে সোহেল রানা

১৮

পাবনার আমিনপুরে নিখোঁজের পরদিন হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

১৯

বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

২০

Design & Developed by BD IT HOST