News Editor
২২ ডিসেম্বর ২০২২, ২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হরিরামপুরে চলছে হাজারী গুড়ের প্রতারনার সিন্ডিকেট

  মোহাম্মদ আলী,হরিরামপুর,(মানিকগঞ্জ)প্রতিনিধিঃ মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়। গোটা দেশে এক নামেই পরিচিত এই খেজুরের গুড়। ইতিহাসখ্যাত হাজারী গুড়ের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দু’হাতে গুঁড়ো করে ফুঁ দিলে তা ছাতুর মতো বাতাসে উড়ে যায়। এ ঐতিহ্য দু-এক দিনের নয় প্রায় দুই শত বছরের। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা শিকদার পারা গ্রামে হাজারী নামে একজন দক্ষ গাছি ছিলেন। দক্ষতা, সাধনা আর অক্লান্ত পরিশ্রমের ফলে আবিষ্কার করেন সুস্বাদু এই গুড়। তার নাম অনুসারেই এ গুড়ের নাম রাখা হয় হাজারী গুড়। হাজারী পরিবারের সদস্যরা এখনো এ সুনাম ধরে রেখেছেন। কিন্তু বর্তমানে হাজারী গুড়ের নামে চলছে অভিনব প্রতারণা কিছু অসাধু গাছি এবং ব্যবসায়িরা তাদের নামের সিল বাদ দিয়ে ভেজাল দিয়ে হাজারীর নকল সিল মেরে বাজারে বিক্রি করছে। যা প্রকৃত হাজারী গুড়ের সুনাম নষ্ট করছে। হাজারী পরিবারের সদস্য সোহরাব হাজারী বলেন, হাজারী গুড়ের সুনাম দেশব্যাপী এই সুনাম নষ্ট করার জন্য কিছু অসাধু গাছি এবং ব্যাবসায়ীরা বেশি লাভের আশায় আমাদের সুনাম নষ্ট করছে। বাজারে নকল হাজারী বানিয়ে যারা বিক্রয় করতো তাদের থেকে নকল ছিল নিয়ে এসেছি এবং তারপরও যারা নকল হাজারী বানায় তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। হাজারী পরিবারের সদস্যরা সাংবাদিকের জানায় , কিছু অসাধু ব্যবসায়িরা তাদের নামের সিল বাদ দিয়ে ভেজাল দিয়ে হাজারী সিল মেরে বাজারে বিক্রি করছে। সবাই হাজারী গুড় বানাতে পারে না। নামের গুড় বাজারে সর্বোচ্চ ৫০০ থেকে ৬০০ টাকা কেজি কিন্তু ঐ গুড়ই হাজারী সিল দিতে পারলেই ১৫০০ থেকে ১৭০০ টাকা পর্যন্ত বিক্রয় করা যায়। তাই আমরা চায় ক্রেতারা যাচাই বাছাই করে তবেই প্রকৃত হাজারী গুড় ক্রয় করুক। হাজারী পরিবারের আরেক সদস্য শফিকুল ইসলাম হাজারী শামীম বলেন, গোপনে কিছু গাছি ও ব্যবসায়ীরা বেশি মুনাফার উদ্দেশ্যে হাজারী গুড়ের নাম ব্যবহার করে ভেজাল গুড় তৈরী করে বিক্রয় করছে যা আমাদের সুনাম নষ্ট করছে। তাই আমরা নিজস্ব ব্র্যান্ডিং এবং ট্রেডমার্ক করে মোট ১৯ জন গাছিকে এই হাজারী গুড় বানানোর ছিল ও অনুমতি দিয়েছি। তিনি আরো বলেন, গত বছরে অামারা যেসকল নকল হাজারী গুড়ের সিল পেয়েছি তা উঠিয়ে নিয়েছি। তারপরেও যারা এই অপকর্ম করছে তাদের বিরুদ্ধে আমরা প্রশাসনিক ব্যবস্থা নিবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, এ ব্যপারে জেলা মাসিক সমন্বয় সভায় আলোচনা হয়েছে। হাজারী গুড়ের সুনাম যেন নষ্ট না হয় সে ব্যাপারে উপজেলা প্রশাসন তৎপর থাকবেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

১০

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১১

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

১২

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

১৩

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

১৪

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

১৫

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

১৬

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

১৭

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

১৮

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

১৯

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

২০

Design & Developed by BD IT HOST