মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধিঃ
গতকাল ৪ ই এপ্রিল (শুক্রবার) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হরিরামপুর উপজেলা শাখা দলীয় কার্যালয়ে রাত ৯ ঘটিকায় ঘটিকায় জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতার জন্মদিন উপলক্ষে দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে কেক কেটে জন্মদিন উদযাপন করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা জাসাস এর আহ্বায়ক মোশারফ হোসেন শিকদার, জেলা বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক ও গালা ইউপি চেয়ারম্যান শফিক বিশ্বাস,হরিরামপুরে রাজনীতির পরিচিত মুখ এবং যুব সমাজের আইডল সাবেক ছাত্র নেতা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশিকুজ্জামান শিপু, হরিরামপুর উপজেলা যুবদলের মোঃ আলমাস মিয়া, মাসুম শিকদার, যুবদল নেতা মহর আলী,আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিরাজ হোসেন রাজ ও সাবেক সাংগঠনিক সম্পাদক শাকিল মোল্লা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন,উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো:শাকিল মোল্লা, সরকারি বিচারপতি নূরুল ইসলাম ডিগ্রি কলেজের সাবেক আহ্বায়ক মো:সজল আহমেদ জয় প্রমূখ। সর্বোপরি দেশ ও জাতির কল্যানে দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘটে।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST