মোঃ আশরাফুল ইসলাম, ষ্টাফ রিপোর্টার
নানান কর্মসূচীর মধ্য দিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে ১০ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় মুক্তিযোদ্ধা কার্যালয়ে সামনে পতাকা উত্তোন ও পুষ্পস্তবক অর্পণ করেন পরে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বুধবার (১০ ডিসেম্বর) দিবসটি উপলক্ষ্যে উপজেলা শহিদ মিনারের সামনে উপজেলা মুক্তিযোদ্ধাদের উদ্যেগে আলোচনা সভা এবং নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো মাহাবুবুল বাছিদ চানমিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ। সহকারী কমিশনার ভুমি মো জাহিদুর রহমান, ঘাটাইল থানা অফিসার ইনচার্জ মোকছেদুর রহমান, বীরমুক্তিযোদ্ধা শাহনেওয়াজ, বীরমুক্তিযুদ্ধা শামছুল আলম মনি,বীরমুক্তিযোদ্ধ এমদাদুল হক খান হুমায়ুনসহ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST