আজ শুরু হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংকের যাত্রা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩ ডিসেম্বর ২০২৫, ১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আজ শুরু হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংকের যাত্রা

নিজস্ব প্রতিনিধিঃ

সম্মিলিত ইসলামী ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে আজ (৩ ডিসেম্বর)। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর নতুন এই ব্যাংকটির উদ্বোধন করবেন। আগামী সপ্তাহ থেকেই একীভূত হওয়া পাঁচ ব্যাংকের গ্রাহকদের দুই লাখ টাকা পর্যন্ত আমানত ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হবে বলে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার (২ ডিসেম্বর) সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়া গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, “সরকারি মালিকানায় একটি ইসলামী ব্যাংক চালু হওয়া জাতির জন্য ইতিবাচক খবর। ব্যাংকটি সঠিকভাবে পরিচালনার জন্য একটি টেকনিক্যাল টিম কাজ করছে। এছাড়া আমাদের প্রধান লক্ষ্য আমানতকারীদের আস্থা পুনরুদ্ধার করা। সম্মিলিত ইসলামী ব্যাংক জাতির আস্থার প্রতীক হয়ে উঠবে।”তিনি রাজধানীর মতিঝিলের সেনা কল্যাণ ভবনে প্রতিষ্ঠিত নতুন প্রধান কার্যালয়ও পরিদর্শন করেছেন।

জানা গেছে, শিগগিরই ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। সভার পরই ব্যাংকটির আনুষ্ঠানিক কার্যক্রম পূর্ণমাত্রায় শুরু হবে।

গত রোববার গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে বিশেষ পর্ষদ সভায় সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চূড়ান্ত অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। পরদিন সোমবার এটি তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত করা হয় এবং রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসেও নিবন্ধন সম্পন্ন হয়। সমস্যাগ্রস্ত পাঁচ ইসলামী ব্যাংক—এক্সিম ব্যাংক,সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক,গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক—একীভূত হয়েই গড়ে উঠেছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’।

অমানতকারীদের বিষয়ে শিগগিরই একটি বিশেষ স্কিম ঘোষণা করা হবে। এতে আমানত উত্তোলনের ধাপ,পদ্ধতি ও মুনাফার হার সম্পর্কে বিস্তারিত উল্লেখ থাকবে। প্রথম পর্যায়ে আমানত বীমা তহবিল থেকে প্রতিটি গ্রাহককে দুই লাখ টাকা পর্যন্ত ফিরিয়ে দেওয়া হবে। অবশিষ্ট টাকা ধাপে ধাপে উত্তোলনের সুযোগ থাকবে।

সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে ২০ হাজার কোটি টাকা ইতোমধ্যে চলতি ২০২৫–২৬ অর্থবছরের বাজেট থেকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ব্যাংকের অনুকূলে ছাড় করেছে। বাকি ১৫ হাজার কোটি টাকা আসবে আমানতকারীদের শেয়ার হিসেবে। ব্যাংকের অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা।

সরকার বিভিন্ন সরকারি তহবিল নতুন এই ব্যাংকে রাখবে। সাধারণ আমানতকারীদের আকৃষ্ট করতে আকর্ষণীয় মুনাফার হার ঘোষণা করা হবে।সকল ঋণ আদায়,ঝুঁকি ব্যবস্থাপনা ও তারল্য বৃদ্ধির জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

১০

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

১১

ব্রহ্মপুত্র পাড়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার:১৮০ কেজি ছিল,সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি

১২

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

১৩

সিলেটের ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম: বিয়ের নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে কারাগারে

১৪

মাহমুদপুরের পুটিয়াপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করলেন চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদার

১৫

সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: সমঅধিকার ও সম্প্রীতির বার্তা

১৬

ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত

১৭

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

১৮

মানিকগঞ্জে ৭ কেজি গাঁজা গাছসহ আ.লীগ নেতা ও আইনজীবী আটক

১৯

গোয়াইনঘাটে পাচারকালে ২ নারীসহ দালাল আটক

২০

Design & Developed by BD IT HOST