নিউজ এডিটর
১৪ জুলাই ২০২৫, ৬:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমি অক্ষম, ভাস্করকে সুখ দিতে পারিনি-ইন্দ্রাণী হালদার

বিনোদন ডেস্কঃ পশ্চিমবঙ্গের খ্যাতিমান অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। বাংলা সিনেমা ও সিরিয়ালের দাপুটে অভিনেত্রী তিনি। কাজ করেছেন হিন্দি সিরিয়ালেও। সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে অতিথি হয়ে নিজের জীবনের নানান অজানা গল্প শুনিয়েছেন ইন্দ্রাণী। এটি সঞ্চালনা করেন আরেক জনপ্রিয় অভিনেতা শাশ্বত চ্যাটার্জি। স্ত্রী হিসেবে নিজেকে কত নাম্বার দেবে—এমন প্রশ্ন করেন তিনি। জবাবে ইন্দ্রাণী হালদার বলেন—‘দশে জিরো। আমি একদম বাজে বউ। বর কলকাতায় এলেই বলি, আমার শুটিং আছে, আমার শুটিং আছে খাবার গরম করে খেয়ে নিও। বাই বাই। আসলে বউ হিসেবে স্বামীর জন্য অনেক কিছু করার ইচ্ছা থাকলেও তা করতে পারি না। যতটুকু পারি করি।’ আর কী কাজ করতে পারলে নিজেকে বেশি নাম্বার দিতে? জবাবে ইন্দ্রাণী বলেন—‘একটা জিনিস আমি করতে পারিনি; যা নিয়ে আমার ভীষণ আফসোস হয়। বিষয়টি খোলা মনে বলতে আমার কোনো আপত্তি নেই। শুধু ক্যারিয়ার, কাজ, দায়িত্ব পালন করতে করতে সন্তান জন্ম দিতে পারিনি।’ এটি বলার পর মুহূর্তেই হাস্যোজ্জ্বল ইন্দ্রাণীর চোখে-মুখে বিষাদের ছায়া নেমে আসে। নিজেকে সামলে নিয়ে ইন্দ্রাণী বলেন, ‘সত্যি বলতে সন্তান নিয়ে আমার আর আমার বরের আফসোস রয়েছে। ভাস্কর মাঝে মাঝে বলে সবার সংসারের দায়িত্ব পালন করে গেলে!’ একসময় সন্তান নেওয়ার চেষ্টা করেছিলেন ইন্দ্রাণী। কিন্তু হয়নি। ৫১ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘যখন হলো না তখন আমরাও চেষ্টা করা ছেড়ে দিই। কারণ, আমাদের দুজনের বয়সই তখন ৪০ পেরিয়ে গেছে। তারপর দুজনেই বলি, থাক আর দরকার নেই। তবে আমি সন্তান দত্তক নিতে চেয়েছিলাম। কিন্তু ভাস্কর রাজি হয়নি। স্ত্রী হিসেবে ভাস্করকে বাবার সুখটা দিতে পারতাম; কিন্তু সেটা দিতে পারিনি। কারণ আমি অক্ষম।’ সন্তান জন্মদানের ক্ষেত্রে ইন্দ্রাণী ও তার স্বামী ভাস্কর রায়ের শারীরিক কোনো সমস্যা নেই। তবুও কেন হয়নি তা ঠিক জানেন না বলেছেন এই অভিনেত্রী।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

১০

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

১১

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

১২

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৩

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

১৪

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

১৫

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

১৬

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১৭

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

১৮

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

১৯

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

২০

Design & Developed by BD IT HOST