নিউজ এডিটর
১৭ ডিসেম্বর ২০২৫, ৮:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী লুৎফুন নাহার লতা

বাংলাদেশ টেলিভিশনের এক উজ্জ্বল ও স্মরণীয় নাম লুৎফুন নাহার লতা। বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের লেখা জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘বহুব্রীহি’, ‘এইসব দিনরাত্রি’ এবং ‘চর আতরজান’–এ অনবদ্য অভিনয়ের মাধ্যমে তিনি অল্প সময়েই দর্শকের হৃদয়ে জায়গা করে নেন। টেলিভিশনের পাশাপাশি ‘একাত্তরের লাশ’ চলচ্চিত্রে অভিনয় করেও তিনি প্রশংসিত হন। আশি থেকে নব্বই দশকে তিনি ছিলেন টিভি নাটকের সবচেয়ে ব্যস্ত অভিনয়শিল্পীদের একজন। একই সময়ে মঞ্চনাটকেও ছিল তাঁর সরব ও শক্তিশালী উপস্থিতি। তবে জনপ্রিয়তার শীর্ষে থেকেও সবকিছুকে বিদায় জানিয়ে ১৯৯৭ সালে তিনি পাড়ি জমান সুদূর আমেরিকায়। আর সেখানেই থেমে যায় তাঁর অভিনয় জীবনের ঝলমলে অধ্যায়,ধীরে ধীরে আড়ালে চলে যান বিনোদনজগৎ থেকে। আর এসময় ব্যক্তিগত জীবনে স্বামী মেজর (অব.) নাসিরউদ্দিনের সঙ্গে লতার বিবাহবিচ্ছেদ ঘটে। পরবর্তীতে নিউইয়র্কপ্রবাসী লুৎফুন নাহার লতা মার্কিন নাগরিক মার্ক ওয়াইনবার্গকে বিয়ে করেন। পেশায় তিনিও একজন শিক্ষক। লুৎফুন নাহার লতা,এক সাক্ষাৎকারে উপস্থাপকের প্রশ্ন ছিল—সাবেক স্বামীকে তিনি ক্ষমা করেছেন কি না। জবাবে লতা বলেন,“হ্যাঁ, অবশ্যই। ধরে নেন কাউকে, আপনি ভালোবেসেছেন। আর সে আপনাকে চরম আঘাত দিয়ে গেল। তাঁকে যদি আপনি ক্ষমা করে দিতে পারেন আর নিজেকে দূরে রাখতে পারেন, এর চেয়ে ভালো জিনিস আর নেই। আমার জীবনে তো প্রচুর ভাঙাগড়া ও উত্থান–পতন ছিলো। বর্তমান সময়ে সাবেক স্বামীকে নিয়ে কিছু বলতে চান কি না—এমন প্রশ্নে তিনি বলেন,“তাঁর উদ্দেশে আমার কিছু বলার নেই, তিনি ভালো থাকুন। সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি আমার ছেলের বাবা। আমার সন্তানকে নিয়ে আমি গর্বিত যে তার বাবা একজন মুক্তিযোদ্ধা, একজন লেখক। এর চেয়ে বড় উপহার আমি আমার সন্তানকে কিছু দিতে পারতাম না কখনোই। তিনি সন্তানের সঙ্গে হয়তো ছিলেন না, কিন্তু আমি সন্তানকে বলেছি—বাবাকে সব সময় শ্রদ্ধা করতে।” এই কথাগুলোতেই ফুটে ওঠে লুৎফুন নাহার লতার পরিণত মানসিকতা, ক্ষমাশীলতা ও একজন মায়ের দায়িত্ববোধ। জনপ্রিয়তার আড়ালে থাকা মানুষটিও যে কতটা দৃঢ় ও মানবিক—সেই গল্পই বলে তাঁর জীবন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

১

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

২

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

৩

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

৪

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

৫

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

৬

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

৭

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

৮

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

৯

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

১০

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

১১

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

১২

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

১৩

মেলান্দহে মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি: আতাউর সভাপতি, ইমরান সম্পাদক ও রুহুল সাংগঠনিক সম্পাদক

১৪

১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ কাভার্ডভ্যান জব্দ, শাহপরাণে গ্রেফতার ১

১৫

মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ নির্বাচিত

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের কাউন্টারের স্টাফদের আবারও রক্তক্ষয়ী হামলা, টিকিট বই ও টাকা লুট, আহত ১

১৭

স্টেলিং তারিয়াং গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত

১৮

সিলেটে অনলাইনে ছাড়ার মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট: কালোবাজারির সন্দেহে পিবিআইয়ের তদন্ত

১৯

স্ত্রী চাওয়ামাত্রই দিতে হবে দেনমোহর, বিচ্ছেদ বা মৃত্যুর অপেক্ষা নয়: হাইকোর্ট

২০

Design & Developed by BD IT HOST