আয়ারল্যান্ডকে হারিয়ে ২-১ এ টি-টোয়েন্টি সিরিজ জিতলো টিম বাংলাদেশ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২ ডিসেম্বর ২০২৫, ৫:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আয়ারল্যান্ডকে হারিয়ে ২-১ এ টি-টোয়েন্টি সিরিজ জিতলো টিম বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ

চট্টগ্রামে তৃতীয় টি-টোয়েন্টিতে দাপুটে পারফরম্যান্সে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের পর টানা দুই জয় তুলে নিয়ে লিটন দাসের দল ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে।

ব্যাট হাতে উড়ন্ত সূচনা করলেও বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় সংগ্রহ গড়তে পারেনি আয়ারল্যান্ড। পল স্টার্লিংয়ের আক্রমণাত্মক শুরু সত্ত্বেও শেষ পর্যন্ত দলটি থেমে যায় মাত্র ১১৭ রানে।

বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন তিনটি করে এবং শরিফুল ইসলাম দুইটি উইকেট শিকার করেন।

ছোট লক্ষ্য তাড়ায় শুরু থেকেই স্বচ্ছন্দ ছিল বাংলাদেশ। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গে সুযোগ পান সাইফ হাসান। দুজন মিলে গড়ে তোলেন ৩৮ রানের জুটি। ১৪ বলে ১৯ রানের ক্যামিও খেলে সাইফ ফিরে গেলে ভাঙে এ জুটি। একবারে নেমে ব্যর্থ হন লিটন দাস (৬ বলে ৭)।

এরপর চারে নেমে পারভেজ হোসেন ইমন তানজিদকে দারুণ সঙ্গ দেন। দুজনই দেখেশুনে শুরু করলেও পরে রান তোলেন দ্রুত। গ্যারেথ ডেলানির এক ওভারে দুই ছক্কা ও এক চার হাঁকিয়ে হাফ সেঞ্চুরির পথে এগিয়ে যান তানজিদ। শেষ পর্যন্ত ক্রেইগ ইয়াংকে ছক্কা মেরে ৩৫ বলে পূর্ণ করেন অর্ধশতক। তিনি অপরাজিত থাকেন ৫৫ রানে।

ইমনও খেলেছেন দায়িত্বশীল ইনিংস, ৩৩ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।বাংলাদেশ ১৮ বল বাকি থাকতেই লক্ষ্য ছুঁয়ে ফেলে।

দারুণ বোলিংয়ের পর আত্মবিশ্বাসী ব্যাটিং—সব মিলিয়ে সহজ জয় তুলে নিয়ে টি- ২০ সিরিজ জয় করেছে টাইগাররা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে গলায় বাদাম আটকে শিশু মানহা’র মৃত্যু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ:বগুড়াকে হারিয়ে সেমিতে মানিকগঞ্জ একরাম স্মৃতি একাডেমি

জিম্বাবুয়ের কাছে টেস্টে ব্যাটিং বিপর্যয় ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

চার বছর পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলার ছাড়াল

উজানের পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি নিম্নাঞ্চল প্লাবিত

সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাদ দিয়ে সংশোধন বিল পাস

চসিকের ইতিহাসে একক খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়

জুলাই মাসেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

আজ দেশের সব তেলের ডিপো বার্ষিক সমাপনী মজুদ গণনার লক্ষ্যে বন্ধ থাকবে: বিপিসি

পত্নীতলায় স্কুলছাত্রীকে ইভটিজিং, যুবকের কারাদণ্ড

১০

বুধবার ব্যাংক হলিডে লেনদেন বন্ধ

১১

জুলাই অভ্যুত্থান মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

১২

পে-স্কেল জুলাই-২৬ থেকে কার্যকর, মিলবে পুরো মূল বেতন

১৩

ঐশী এখন কারাগারে লাইব্রেরিয়ানের দায়িত্ব পালন করছেন

১৪

বিএমএসএস’র হরিরামপুর উপজেলা শাখা’র নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আলী -সাধারণ সম্পাদক মোঃ আমজাদ মীর

১৫

উপমহাদেশের সুরের রানী শ্রেয়া ঘোষাল, যার পৈতৃক নিবাস বিক্রমপুরে

১৬

ঝিনাইদহে সীমান্তে ৫৮ বিজিবির অভিযান, মাদক ও ওষুধ উদ্ধার

১৭

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

১৮

ইরানের সাইবার হামলায় দিশেহারা ইসরাইল

১৯

ব্যাংক হিসাব খুলতে আর টিআইএন লাগবে না

২০

Design & Developed by BD IT HOST