নিউজ এডিটর
৭ নভেম্বর ২০২৪, ৫:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঋতু পরিবর্তনে বাড়ছে সর্দি-জ্বর-কাশি

অভিযোগ বার্তা ডেস্কঃ প্রকৃতিতে আসি আসি করছে শীত। ঋতু বদলের এই সময়টাতে ধুলাবালি বেশি থাকায় সাধারণ মানুষের সর্দি-কাশি হচ্ছে। এছাড়া ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে, টনসিল ইনফেকশন, মেনিনজাইটিস, নিউমোনিয়া হচ্ছে। এছাড়া যাদের শ্বাসতন্ত্রের রোগ আছে তারাও আবহাওয়া পরিবর্তনের এই সময় অসুস্থ হয়ে পড়ছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই সময়টাতে গ্রাম থেকে শহর, সর্বত্রই জ্বর এবং শ্বাসকষ্টজনিত অসুস্থতায় ভুগছেন অনেকেই। কেউ কেউ আবার পুরো পরিবারসহ জ্বর-সর্দিতে ভুগছেন। যাদের ঠাণ্ডা লাগার প্রবণতা আছে তাদের এ সময়টাতে সকাল-সন্ধ্যায় বাইরে বের হলে গরম কাপড় সঙ্গে রাখতে হবে। কুসুম গরম পানি পানের পরামর্শও দিয়েছেন তারা। বাড়তি সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দিয়ে তারা বলেছেন, এ সময় জ্বর হলে অবশ্যই ডেঙ্গুর পরীক্ষা করে নিতে হবে। রাজধানীর বনশ্রীর বাসিন্দা নাজনীন নাহর, বয়স (৭০)। তিনি হাল্কা জ্বর, গায়েব্যথা আর সর্দির সমস্যা ভুগছেন সপ্তাহখানেক ধরে। তার পরিবারে চার বছরের নাতিও সর্দি-কাশিতে ভুগছেন। এই বৃদ্ধা বলেন, জ্বর বেশি না থাকলেও কাশি আর গলায় খুসখুসে কাশিটা খুব ভোগাচ্ছে। শরীর ব্যথা আর গলার স্বর ভেঙে আছে চার দিন ধরে। একই অবস্থা ষাট বছরের গোলাম রব্বানীর। তিনি বলেন, খুসখুসে কাশিটা খুব বিরক্ত করছে। জ্বর নেই তেমন একটা। বেশ কদিন ধরে এই অবস্থা। স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর নিয়মিত পর্যবেক্ষণ অনুযায়ী, শীতকালে এবং ঋতু পরিবর্তনের সময় সাধারণত ইনফ্লুয়েঞ্জার প্রকোপ বেড়ে যায়। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রতি বছর দেশে ইনফ্লুয়েঞ্জা এবং শ্বাসতন্ত্রজনিত গুরুতর অসুস্থতার জন্য হাসপাতালে আসা রোগীর মধ্যে ১৫-২৬ শতাংশই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত ছিল। এ বিষয়ে জানতে চাইলে মেডিসিন বিশেষজ্ঞ ও ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ ইত্তেফাককে বলেন, ঋতু পরিবর্তনের ফলে যে পরিবর্তন, সেটা স্বাভাবিক। এটা যুগ যুগ ধরে চলে আসছে। এ সময়ে সর্দি-কাশি, ইনফ্লুয়েঞ্জা, ফ্লুর সংক্রমণ ঘটে। এছাড়া ডেঙ্গুর ব্যাপারেও সর্বোচ্চ সচেতন থাকতে হবে বলে পরামর্শ দেন তিনি। তিনি বলেন, সিজনাল এসব অসুখ-বিসুখের ঝামেলা এড়াতে প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাফেরা যত কম করা যায়, রাস্তার পাশে কিংবা খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকা যায় ততই ভালো। বিশেষ করে বাচ্চাদের স্কুলের সামনে ঝালমুড়ি, ফুচকার মতো খাবার এবং ফুটপাতের শরবত এড়িয়ে চলতে হবে। ইমেরিটাস এই অধ্যাপক বলেন, পুষ্টিকর নিরাপদ খাবার গ্রহণের বিষয়ে জোর দিতে হবে। বাইরে যারা কাজ করেন, শ্রমিক থেকে সবশ্রেণির মানুষ বাসা থেকে যেন পানি ফুটিয়ে নিয়ে যায়। আর ধুলাবালি ও রোগজীবাণু এড়াতে মাস্ক পরলে ভালো হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১০

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১১

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১২

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৪

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৬

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৭

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৯

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

২০

Design & Developed by BD IT HOST