নিউজ এডিটর
১১ জুলাই ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চিত্রনায়িকা অপু বিশ্বাসের জামিনের আবেদন দাখিল

বিনোদন ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় বিচারিক আদালতে জামিননামা দাখিল করেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে রাজধানীর অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. ওয়াহিদুজ্জামানের আদালতে উপস্থিত হয়ে এই অভিনেত্রী জামিননামা দাখিল করেন। আদালতের পেশকার ওমর ফারুক চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে অপু বিশ্বাসের আইনজীবী আবুল বাশার কামরুল বলেন, ২ জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন তিনি। জামিনের মেয়াদ শেষের দিকে। তিনি বলেন, উচ্চ আদালতের নির্দেশে অপু বিশ্বাস সিএমএম কোর্টে সশরীরে হাজির হয়ে জামিননামা দাখিল করেছেন। খুব শিগগিরই আমরা আত্মসমর্পণ করে জামিন চাইবো। মামলার অভিযোগে বলা হয়, জুলাই অভ্যুত্থানের সময় ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এক পর্যায়ে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এ সময় এনামুল হক নামের এক ব্যক্তির পায়ে গুলি লাগে। তাকে হাসপাতালে নেওয়া হয়। এরপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও ৩০০-৪০০ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন এনামুল হক। মামলায় অপু বিশ্বাস ছাড়াও আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খানসহ ১৭ তারকাকে আসামি করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে তাদের উল্লেখ করা হয়েছে মামলায়। প্রসঙ্গত, গত ১৮ মে এ মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গ্রেপ্তার হন। পরে ১৯ মে তাকে কারাগারে পাঠানো হয়। এ নিয়ে সারাদেশে সমালোচনার ঝড় উঠলে ২০ মে জামিনে মুক্তি দেওয়া হয় তাকে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

বিশ্বের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশের ১০ হাজার নাগরিক

জামালপুরে অনুমোদনহীন ‘মোবাল্লিগ ট্রাভেলস’-এ মোবাইল কোর্ট, মালিকের কারাদণ্ড ও জরিমানা

নড়াইলের লোহাগড়ায় দুইপক্ষে সংঘর্ষে ভ্যানচালক নিহত

ভোলার মেঘনায় জিওব্যাগ ধসে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২, নদীর তীরে স্বজনদের আহাজারি

তামাবিল স্থলবন্দরে গেইট পাসের নামে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি নেতা শাহপরান ও লিপু গংয়ের বিরুদ্ধে

আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ, বিএনপির অপকর্মের বিরুদ্ধেও আপসহীন এনসিপি’: সারজিস আলম

জাফলংয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান: ড্রেজার ও এক্সকেভেটর ধ্বংস

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতারণার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ

১০

বীজে বাড়ছে বাজারনির্ভরতা, ঝুঁকিত আছে ঝিনাইদহের কৃষি

১১

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪

১৩

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

১৪

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

১৫

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

১৬

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

১৭

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

১৮

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

১৯

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

২০

Design & Developed by BD IT HOST