দুর্গাপুরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ইউএনওর অভিযান, জনগণের প্রশংসা - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
৯ মে ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ইউএনওর অভিযান, জনগণের প্রশংসা

রাজশাহী ব্যুরো : রাজশাহীর দুর্গাপুরে পরিবেশবিধ্বংসী পুকুর খননের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার খাসখামার ও যুগিশো এলাকায় সরেজমিনে অভিযান চালিয়ে অবৈধ খনন কাজ বন্ধ করে দেন তিনি।

অভিযানে এক পর্যায়ে খননের কাজে ব্যবহৃত একটি ইস্কেভেটর শনাক্ত করা হয়। ইউএনওর নির্দেশে তাৎক্ষণিকভাবে ইস্কেভেটরটির ব্যাটারি খুলে জব্দ করা হয়, যাতে করে তা আর ব্যবহার করা না যায়।

ইউএনও সাবরিনা শারমিন বলেন, “সরকারি অনুমতি ছাড়া এভাবে পুকুর খনন একেবারেই অবৈধ। এটি শুধু পরিবেশের ক্ষতি করে না, বরং কৃষিজমির উপরও ভয়াবহ প্রভাব ফেলে। কাউকেই ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা ইউএনওর এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং বলেন, প্রশাসনের এমন কার্যকর হস্তক্ষেপে এখন হয়তো জমি ও পরিবেশ রক্ষা পাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

১০

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

১১

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

১২

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

১৩

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

১৪

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

১৫

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

১৬

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

১৭

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

১৮

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৯

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

২০

Design & Developed by BD IT HOST