নিউজ এডিটর
১৬ মার্চ ২০২৫, ৮:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় ২৫০ জন হাফেজকে সংবর্ধনা দিল ছাত্র শিবির

মোকছেদুল ইসলাম,জেলা প্রতিনিধিঃ (নওগাঁ) নওগাঁর বিভিন্ন উপজেলা থেকে হিফজ সম্পন্নকারী ২৫০ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংবর্ধনা হিসেবে হাফেজদেরকে পবিত্র কুরআন শরীফ এবং ক্রেস্ট তুলে দেওয়া হয়। আজ রোববার বেলা সাড়ে ১১টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা ছাত্রশিবির এ সংবর্ধনার আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ সম্পাদক শহিদুল ইসলাম।ইসলামী ছাত্রশিবির নওগাঁ জেলা শাখার সভাপতি মোহাম্মদ সারোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা জামায়তের সেক্রেটারি অ্যাডভোকেট আ.স.ম আবু সায়েম, জেলা শিবিরের সেক্রেটারি আব্দুর রাকিব, জেলা শিবিরের মাদরাসা ও দাওয়াহ সম্পাদক শাকিব আল হাসানসহ শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা। সংবর্ধনা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংবর্ধিত হাফেজরা। এমন আয়োজন যেন অব্যাহত থাকে আয়োজকদের প্রতি সেই দাবি জানিয়েছন তারা। সংবর্ধিত হাফেজ শাহাদাত সাদি বলেন, হাফেজ হয়েছি দীর্ঘদিন আগে কিন্তু এখন পর্যন্ত একসঙ্গে এতজন হাফেজকে কেউ সংবর্ধনা দেয়নি। এটি আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের। সামনে কোরআনের বাণী ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা হিসাবে কাজ করবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিবিরের কেন্দ্রীয় কলেজ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, ইসলামের চার জন খলিফাই হাফেজ ছিলেন। সমাজের ইসলামের ধারক এবং বাহক হচ্ছে কুরআনের হাফেজরা। হাফেজরা সমাজের নেতৃত্বে এগিয়ে আসলে সুন্দর একটি সমাজ গড়ে উঠবে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নওগাঁ জেলা শাখার সভাপতি মোহাম্মদ সারোয়ার হোসাইন বলেন, আমাদের সমাজে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছেন কুরআনের হাফেজরা, কিন্তু আমাদের সমাজে তাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয় না। পূর্বের আওয়ামী শাসনের সময় অনেক আলেম এবং হাফেজকে বিনা অপরাধে নির্যাতিত হতে হয়েছে। আমরা চাই আমাদের সমাজে কুরআনের হাফেজরা সবসময় যেন সম্মানের আসনে থাকে যার জন্য আজকের এ আয়োজন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

১০

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

১১

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

১২

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

১৩

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

১৪

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

১৫

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

১৬

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

১৭

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

১৮

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

২০

Design & Developed by BD IT HOST