নিউজ এডিটর
২৪ অগাস্ট ২০২৫, ৯:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নারী-পুরুষের ভাসমান মরদেহ উদ্ধার বুড়িগঙ্গায়

ঢাকা দঃ প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে হাত বাঁধা অবস্থায় এক নারী ও এক পুরুষের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের মাদারীপুর ঘাট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহত পুরুষের বয়স আনুমানিক ৪০ বছর এবং নারীর বয়স প্রায় ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে। পুরুষটির পরনে ছিল লাল চেক শার্ট ও ট্রাউজার, আর নারীর পরনে ছিল লাল সালোয়ার ও ছাই রঙের গেঞ্জি। নৌ পুলিশের বরিশুর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোক্তার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়। উদ্ধারকালে দেখা যায়, যুবকের হাতের সঙ্গে নারীর একটি হাত বাঁধা অবস্থায় ছিল। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের মৃত্যু দুই থেকে তিন দিন আগে হয়েছে। মরদেহ ফুলে যাওয়ায় চেহারা স্পষ্টভাবে চেনা যাচ্ছে না। পরিচয় শনাক্তের জন্য ফরেনসিক টিমকে অবহিত করা হয়েছে। মরদেহ দুটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১০

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১১

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১২

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৩

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৪

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৫

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৭

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৮

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৯

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

২০

Design & Developed by BD IT HOST