নিউজ এডিটর
২৭ মে ২০২৫, ৯:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পটলের পুষ্টিগুণ ও উপকারিতা

নিজস্ব প্রতিবেদকঃ পটলের স্বাস্থ্য উপকারিতা ও পুষ্টিগুণ রয়েছে অনেক। খুব পরিচিত একটি সবজি পটল। পটলে বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে। এতে ভিটামিন এ, ভিটামিন বি ১, ভিটামিন বি ২ এবং ভিটামিন সি সহ আরোও অনেক দরকারি উপাদান রয়েছে। পটলে খুব কম পরিমানে ক্যালরি রয়েছে ফলে এটি কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। পটল তরকারি হিসাবে আমরা বিভিন্ন ভাবে খেয়ে থাকি। এটি ভাজি,ভর্ত্তা, ও রান্না করে খাওয়া যায়। বর্তমানে পটল আয়ুর্বেদে ব্যবহার করা হচ্ছে। এটি গ্যাসট্রিক সমস্যার চিকিৎসার জন্য ব্যববহৃত হয়।এবং এটি একটি প্রাকৃতিক আফ্রোডিসিয়াক হিসাবে ব্যবহৃত হয় যা যৌন জীবন উন্নত করতে পারে। পটল শুধু সবজিই নয় এটি স্বাস্থ্য সুরক্ষায় দারুন ভূমিকা রাখে।কারন পটলে বিভিন্ন ধরনের উপাদান রয়েছে তার মধ্যে ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট অন্যতম। পটল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাছাড়া এটি কৃমি দূর করে কাশি ও জ্বরে ভালো কাজ করে। তাছাড়া পটলের পুষ্টিগুণ প্রচুর থাকায় এটি সকলের কাছে পছন্দের সবজি। আরো ও পটলের উপকারিতা সম্পর্কে জেনে নিই। কোলেস্টেরল কমায়- পটলে ক্যালরির পরিমান কম থাকায় এটি আমাদের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। তাই এই সবজি সকলে খেতে পারে। যাদের কোলেস্টেরল এর মাত্রা বেশি তাড়া নিয়মিত পটল খেলে এর মাত্রা স্বাভাবিক হয়ে যাবে। হজম শক্তি বৃদ্ধি করে- আমরা সকলে কম বেশি জানি যার হজমক্রিয়া ভালো তার স্বাস্থ্য ও ভালো থাকে। হজমশক্তির উপর দেহের ভারসাম্য নির্ভর করে। আমরা যে সকল খাদ্য দ্রব্য খেয়ে থাকি তা হজমক্রিয়ার মাধ্যমে সমস্ত শরীরে পৌছায়। তাই যখন হজম ভালো হয় খাদ্যের সার অংশ দেহের সমস্ত স্থানে পৌছায়। এই প্রধান কারন পটলে প্রচুর পরিমানে ফাইবার রয়েছে। যে খাদ্যে ফাইবার এর পরিমান যত বেশি সেই খাদ্য হজমশক্তি তত বৃদ্ধি করে। কোষ্ঠকাঠিন্য দূর করে- বর্তমান সময়ে অধিকাংশ মানুষের কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা যায়। এর কারন আমাদের খাদ্যভাসে ফাইবার জাতীয় খাদ্য কম রাখি। অনেক সময় ফাস্ট ফুড জাতীয় খাদ্য আমাদের বেশি খাওয়া হয়। আর এর জন্য হজমক্রিয়া সঠিক হয় না, ফলে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। নিয়মিত পটল ও পটলে বিচি খেলে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয়ে যাবে। রক্ত ​​পরিশোধক- পটল আমাদের রক্ত, টিস্যু পরিষ্কার করতে সাহায্য করে এবং ত্বকের যত্নও প্রদান করে। রক্ত পরিশোধন আমাদের প্রতিটি মানুষের জন্য সত্যই গুরুত্বপূর্ণ। এটি আপনাকে সমস্ত রোগ থেকে মুক্ত রাখবে। তাছাড়া আমাদের দেহের ভিতরে থাকা অমেধ্যগুলি রক্ত ​​প্রবাহ থেকে দূরে চলে যাবে। রক্ত পরিস্কার হলে সকল ধরনের চর্মরোগ থেকে রক্ষা পাওয়া যাবে। মাথা ব্যাথা দূর করে- পটল খাদ্য তালিকায় যেমন প্রথম দিকে এর ঔষধিগুণ ও সবার উপরে। মাথা ব্যাথা হলে পটলের রস মাথায় নিলে ব্যাথা দূর হয়ে যাবে। তাছাড়া নতুন চুল গজাতে পটলের রস ব্যবহার করা হয়। ওজন নিয়ন্ত্রণ করে- পটলে কম ক্যালরি থাকায় এটি খেলে ওজন বৃদ্ধি পাবে না। বরং নিয়মিত পটল খেলে ওজন স্বাভাবিক অবস্থায় চলে আসবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

২

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

৩

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

৪

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

৫

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

৬

মেলান্দহে মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি: আতাউর সভাপতি, ইমরান সম্পাদক ও রুহুল সাংগঠনিক সম্পাদক

৭

১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ কাভার্ডভ্যান জব্দ, শাহপরাণে গ্রেফতার ১

৮

মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ নির্বাচিত

৯

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের কাউন্টারের স্টাফদের আবারও রক্তক্ষয়ী হামলা, টিকিট বই ও টাকা লুট, আহত ১

১০

স্টেলিং তারিয়াং গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত

১১

সিলেটে অনলাইনে ছাড়ার মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট: কালোবাজারির সন্দেহে পিবিআইয়ের তদন্ত

১২

স্ত্রী চাওয়ামাত্রই দিতে হবে দেনমোহর, বিচ্ছেদ বা মৃত্যুর অপেক্ষা নয়: হাইকোর্ট

১৩

পদ্মা-মেঘনায় আজ মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

১৪

দিনাজপুরের ঘাষিপাড়া থেকে ঢালিউড রাজত্ব: ফিরে দেখা জনপ্রিয় চিত্রনায়িকা রাণীর গল্প

১৫

শিঙি মাছের মাথায় ‘আল্লাহু’ লেখা! জলপাইগুড়িতে চাঞ্চল্য, দেখতে উপচে পড়া ভিড়

১৬

সবার সহযোগিতায় এবারও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে

১৭

কোটচাঁদপুরে মানুষের ভালোবাসা ও সফলতার স্বাক্ষর রেখে নতুন কর্মস্থলে সোহেল রানা

১৮

পাবনার আমিনপুরে নিখোঁজের পরদিন হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

১৯

বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

২০

Design & Developed by BD IT HOST