নিউজ এডিটর
১ জানুয়ারী ২০২৬, ৮:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পত্নীতলায় বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মোকছেদুল ইসলাম,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর অনুপ্রেরণায় সৃষ্টি নান্দাস গ্রাম উন্নয়ন দল ও পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যৌথভাবে এ কার্যক্রম পরিচালনা করে। সকাল ১০টায় নান্দাস বিকেআই দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে নান্দাস, বসকৈল ও কুন্দন গ্রামের প্রায় ১৪০ জন নারী-পুরুষ প্রাথমিক স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। ক্যাম্পে আগত সেবাগ্রহীতারা বিনামূল্যে রক্তচাপ (ব্লাড প্রেসার), ডায়াবেটিস ও হিমোগ্লোবিন পরীক্ষা করার সুযোগ পান। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও অসচ্ছল পরিবারের সদস্যদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পরিচালনায় টেকসই পুষ্টির লক্ষ্যে বৈশ্বিক জোট কর্মসূচির আওতায় পুষ্টি সমৃদ্ধ ও স্বাস্থ্যকর গ্রাম গড়ে তোলার উদ্যোগ হিসেবে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে গ্রামের প্রতিটি নারী-পুরুষের পুষ্টি অবস্থা মূল্যায়ন, শারীরিক সমস্যা চিহ্নিতকরণ, ডাটাবেজে তথ্য সংরক্ষণ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়। এছাড়াও সরকারি হাসপাতালের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং দেশীয় বীজ ও প্রাকৃতিক পদ্ধতিতে উৎপাদনের মাধ্যমে নিরোগ গ্রাম গড়ে তোলাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। নান্দাস গ্রামের ৭০ ঊর্ধ্ব শিপ্রা রানী প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্পে সেবা গ্রহণ করে সন্তোষ প্রকাশ করে বলেন, “আমাদের গ্রামে এসে এভাবে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে—এ জন্য আমি খুব খুশি। আমার সব পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে এবং ফলাফল ভালো এসেছে। ডাক্তার বলেছেন আমার শরীরের পুষ্টির অবস্থা ভালো এবং বড় কোনো রোগ নেই। এতে আমি খুবই আনন্দিত।” মেডিকেল ক্যাম্প পরিচালনায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এলাকা সমন্বয়কারী আসির উদ্দীন, হামিদুল ইসলাম, রেজাউল করিম, তরিকুল ইসলাম, মেডিকেল অফিসার সোহেল রানাসহ সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেন। আয়োজকরা জানান, কার্যক্রমের ধারাবাহিকতায় ভবিষ্যতেও এ ধরনের বিশেষ মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১০

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১২

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৩

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৪

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৫

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

১৬

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

১৭

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

১৮

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

১৯

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

২০

Design & Developed by BD IT HOST