নিউজ এডিটর
২১ অগাস্ট ২০২৫, ৯:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পর্যটন বাড়াতে ২ লাখ বিদেশি পর্যটককে বিনামূল্যে ডমেস্টিক ফ্লাইট টিকিট দেবে থাইল্যান্ড

আন্তর্জাতিক ডেস্কঃ পর্যটন বাড়াতে ২ লাখ বিদেশি পর্যটককে বিনামূল্যে অভ্যন্তরীণ ফ্লাইট টিকিট দেবে থাইল্যান্ড।আর বিনামূল্যে টিকিট পাবেন সেই বিদেশিরা, যারা আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট সরাসরি এয়ারলাইনের ওয়েবসাইট বা অনলাইন ট্রাভেল এজেন্টের মাধ্যমে বুক করবেন। থাইল্যান্ডের একটি পর্যটন এলাকা। থাইল্যান্ডে পর্যটন বাড়াতে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে তিন মাসের জন্য ২ লাখ বিদেশি পর্যটককে বিনামূল্যে অভ্যন্তরীণ ফ্লাইট টিকিট দেওয়ার পরিকল্পনা করছে দেশটির পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয়। এই কর্মসূচির জন্য ৭০০ মিলিয়ন বাত (২০ মিলিয়ন ডলারের বেশি) বাজেট ধরা হয়েছে। মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এ উদ্যোগ থেকে প্রায় ৮.৮ বিলিয়ন বাত (২৫০ মিলিয়ন ডলারের বেশি) আয় হতে পারে। তবে পরিকল্পনাটি কার্যকর করতে হলে এখনো মন্ত্রিসভার অনুমোদন প্রয়োজন। থাইল্যান্ডের পর্যটন ও ক্রীড়া মন্ত্রী সরাওং থিয়েনথং জানান, এ ক্যাম্পেইনের নাম রাখা হয়েছে ‘বাই ইন্টারন্যাশনাল, ফ্রি থাইল্যান্ড ডোমেস্টিক ফ্লাইটস’। এর মাধ্যমে বিদেশি পর্যটকদের মূল পর্যটনকেন্দ্র ছাড়াও অন্যান্য গন্তব্যে ভ্রমণে উৎসাহিত করা হবে। তিনি আরও বলেন, এ বছরের শুরুতে জাপান একই ধরনের কৌশল গ্রহণ করে পর্যটকদের জন্য বিনামূল্যে অভ্যন্তরীণ বিমান আসন বরাদ্দ দিয়েছিল। থাইল্যান্ডে আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট থাকা বিদেশিরা এখন দেশের ছয়টি এয়ারলাইনে এক রাউন্ড-ট্রিপ অভ্যন্তরীণ ফ্লাইটে ২০ কেজি লাগেজসহ বিনামূল্যে যেতে পারবেন। এই এয়ারলাইনগুলো হলো: থাই এয়ারওয়েজ, থাই এয়ারএশিয়া, ব্যাংকক এয়ারওয়েজ, নক এয়ার, থাই লায়ন এয়ার এবং থাই ভিয়েতজেট। বিনামূল্যে টিকিট পাবেন সেই বিদেশিরা, যারা আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট সরাসরি এয়ারলাইনের ওয়েবসাইট বা অনলাইন ট্রাভেল এজেন্টের মাধ্যমে বুক করবেন। সরাওং থিয়েনথং বলেন, ‘এটি শুধু বিদেশি ভ্রমণকারীদের জন্য এক বিশেষ প্রচারণা, যারা এখনো টিকিট বুক করেননি।’ প্রকল্পটি সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত চলবে। প্রতি পর্যটককে একক যাত্রার টিকিটে ১,৭৫০ বাত (৫০ ডলারের বেশি) বা রাউন্ড-ট্রিপে ৩,৫০০ বাত (১০০ ডলারের বেশি) সরকারি ভর্তুকি দেওয়া হবে। চিয়াং মাই চেম্বার অব কমার্সের ভাইস-প্রেসিডেন্ট পুনলপ সাইজেউ বলেন, ‘এই প্রচারণা পর্যটনকে কিছুটা সাহায্য করবে, যদিও উচ্চ মৌসুমে আগমন ইতোমধ্যেই ভালো।’ তিনি বলেন, এটি পর্যটক কম আসার মৌসুমে চালানো হলে আরও কার্যকর হবে। তিনি আরও পরামর্শ দেন, সরকারের অভ্যন্তরীণ বিমান ভাড়ায় সাহায্যের জন্য তহবিল বরাদ্দ করা উচিত, কারণ উচ্চ খরচ এখনো ভ্রমণকারীদের জন্য বাধা।১৭ আগস্ট পর্যন্ত এ বছর থাইল্যান্ডে ২০.৮ মিলিয়ন বিদেশি পর্যটক এসেছে, যা গত বছরের তুলনায় ৭ শতাংশ কম।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১০

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১২

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৩

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৪

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৫

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

১৬

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

১৭

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

১৮

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

১৯

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

২০

Design & Developed by BD IT HOST