
অভিযোগ বার্তা ডেস্কঃ
পাবনার সাঁথিয়া উপজেলার হাঁপানিয়া (রামচন্দ্রপুর) গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র নজরুল ইসলাম ও তার স্ত্রী মিলে নিজ মায়ের উপর চালানো অমানবিক অত্যাচারের চিত্র চব্বিশঘন্টা নিউজসহ সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ছেলে ও পুত্রবধূসহ ৫ জনকে আটক করেছে যৌথবাহিনী।
৩০ আগস্ট (রবিবার) বিকেলে সাঁথিয়া থানা পুলিশ ও সেনাবাহিনী ক্যাম্পের যৌথ অভিযানে সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রাম হতে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ছেলে নজরুল ইসলাম (৪৫), ছেলের বউ সোনালী খাতুন (৪০), ছেলের শ্যালক মনিরুজ্জামান (৪২), শ্যালিকা ফরিদা খাতুন (৩৮) ও মুরশিদা খাতুনকে (৩৬) কে গ্রেফতার করেছে ।এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST