নিউজ এডিটর
২২ ফেব্রুয়ারী ২০২৬, ১:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাল্লেকেলে স্টেডিয়ামে আজ বৃষ্টির শঙ্কা আছে

স্পোর্টস ডেস্কঃ আবহাওয়া যেমন আচরণই করুক, ইংল্যান্ড সবকিছুর জন্য প্রস্তুত আছে বলে গতকাল সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন অধিনায়ক হ্যারি ব্রুক। সুপার এইটে তাঁদের প্রথম ম্যাচে বৃষ্টির চোখরাঙানি আছে, জানতে পেরে এমন কথা বলেছিলেন তিনি। আবহাওয়ার পূর্বাভাসেও জানা গেছে একই শঙ্কার কথা। ক্যান্ডির পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে সুপার এইটে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে ইংল্যান্ড। আকুওয়েদার জানিয়েছে, আজ পাল্লেকেলেতে বৃষ্টির সম্ভাবনা ৮৭ শতাংশ। রাতে বৃষ্টির সম্ভাবনা একটু কম। তখন বৃষ্টির সম্ভাবনা ৫৫ শতাংশ বলে পূর্বাভাসে জানিয়েছে আকুওয়েদার। দিনে অন্তত ৩ ঘণ্টা এবং রাতে ২ ঘণ্টা বৃষ্টির সম্ভাবনা আছে। সংবাদমাধ্যমগুলোর মতে, ২০ ওভারের ম্যাচ না হওয়ার সম্ভাবনাই বেশি। খেলা দেরিতে শুরু কিংবা ম্যাচের মাঝে একাধিক সময় হানা দিতে পারে বৃষ্টি। আকু্ওয়েদারের পূর্বাভাস অনুযায়ী, পাল্লেকেলেতে স্থানীয় সময় বেলা ১টায় বৃষ্টির সম্ভাবনা ৪৯ শতাংশ, ২টায় ৬৭ শতাংশ এবং ৩টায় সেটা বেড়ে ৭৪ শতাংশ। বিকেল ৪টার পর থেকে রাত ৮টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা একটু কম দেখানো হয়েছে। তারপরও এ সময়ে বৃষ্টির সর্বনিম্ন সম্ভাবনা ৪৫ শতাংশ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

ভারতকে আরও পাচঁটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে চায় রাশিয়া

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

১০

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

১১

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

১২

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

১৩

ময়মনসিংহে সমন্বয় সভায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি

১৪

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

১৫

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

১৬

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

১৭

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

১৮

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৯

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST