নিউজ এডিটর
১৬ ডিসেম্বর ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিজয় দিবসে সকালে লাল-সবুজের জয় সিরিজে এগিয়ে

স্পোর্টস ডেস্কঃ সেন্ট ভিনসেন্টে ম্যাচটি ১৫ ডিসেম্বর রাতে হলেও বাংলাদেশে ১৬ ডিসেম্বর সকাল। বাংলাদেশের জয় যখন মনে হচ্ছিল কেবল সময়ের ব্যাপার, টিভি ধারাভাষ্যে সাবেক ক্যারিবিয়ান স্পিনার স্যামুয়েল বাদ্রি বললেন, “বাংলাদেশে আজকে বিশেষ দিন… বিজয় দিবস। তাদের ক্রিকেটাররাও খেলছে বিজয়ীর মতো, অদম্য চেতনায়….।পরের দিকে অবশ্য দারুণ নাটকীয়তা ছড়িয়ে জমে উঠল ম্যাচ। তবে শেষ পর্যন্ত অদম্য মানসিকতার ছাপ রেখেই ম্যাচ জিতে নিল বাংলাদেশ। শেষ ওভারের রোমাঞ্চে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ।সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল স্টেডিয়ামে বাংলাদেশ ২০ ওভারে তোলে ১৪৭ রান। ক্যারিবিয়ানদের ইনিংস শেষ হয় এক বল বাকি থাকতে ১৪০ রানে। এক পর্যায়ে ৬১ রানে ৭ উইকেট হারিয়ে বড় পরাজয়ের দুয়ারে ছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু রভম্যান পাওয়েল ও রোমারিও শেফার্ডের আগ্রাসী জুটি বদলে দেয় ম্যাচের চিত্র। ম্যাচ প্রায় মুঠোয় পুরে ফেলেন তারা দুজন। শেষ ১৮ বলে প্রয়োজন পড়ে মাত্র ২০ রানের। এরপর আবার বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা। শেফার্ডকে ফিরিয়ে জুটি ভাঙেন তাসকিন আহমেদ। রানের গতি আসে কমে। শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার পড়ে ১০ রানের। স্নায়ুর চাপ সামলে অসাধারণ বোলিং উপহার দেন হাসান। ওভারের তৃতীয় বলে এই পেসার ফিরিয়ে দেন বিধ্বংসী ইনিংস খেলা ক্যারিবিয়ান অধিনায়ক পাওয়েলকে। পঞ্চম বলে আলজারি জোসেফকে বোল্ড করে দলকে এনে দেন তিনি দারুণ এক জয়। শেষের নায়ক হাসান হলেও ম্যাচের নায়ক শেখ মেহেদি হাসান। ব্যাট হাতে ২৪ বলে তার ২৬ রানের অপরাজিত ইনিংসটা ছিল প্রশ্ন জাগানিয়া। আরেকটু দ্রুততায় তো খেলতে পারতেন! পরে বল হাতে তা পুষিয়ে দেন পুরোপুরি। ক্যারিবিয়ান টপ ও মিডল অর্ডারে ছোবল দিয়ে চার ওভারে ১৩ রান দিয়ে তিনি শিকার করেন চার উইকেট। ছোট ছোট অবদান ছিল আরও কয়েকজনের। ব্যাটিংয়ে যেমন ইনিংসের শুরুতে দলকে টানেন সৌম্য সরকার। শেষ দিকে দারুণ এক ক্যামিও খেলেন শামীম হোসেন। তবে জয় ধরা দেয় মূলত বোলিং পারফরম্যান্সেই। তানজিম হাসান ছাড়া বাংলাদেশের বোলিং গ্রুপের সবাই ভালো বোলিং করেন। এমনকি ১৯তম ওভারে একটি চারের পরও কেবল আট রান দিয়ে কিছুটা অবদান রাখেন তানজিমও। আলাদা করে বলতে হবে লিটন কুমার দাসের অধিনায়কত্বের কথাও। বেশ তৎপর ছিলেন তিনি মাঠে। পুঁজি খুব বড় না হলেও রান তাড়ার শুরুতেই ক্যারিবিয়ানদের চেপে ধরে বাংলাদেশের বোলাররা। দারুণ প্রথম ওভারে কেবল এক রান দেন হাসান মাহমুদ। তাসকিন আহমেদ বোলিংয়ে এসে প্রথম বলেই বিদায় করেন ব্র্যান্ডন কিংকে। পরের ওভারে শেখ মেহেদির বলে স্টাম্পড বিপজ্জনক নিকোলাস পুরান। পরের ওভারে প্রবল প্রতিআক্রমণ চালান জনসন চার্লস। ওয়াইড বলে বাই চারে ওভারের শুরু করেন তানজিম হাসান। পরে টানা দুটি ছক্কা ও একটি চার মারেন বিপিএলের নিয়মিত পারফরমার চার্লস। ওভার থেকে আসে ২৫ রান। তবে পরের ওভারে একটি চার মেরেই শেষ তার অভিযান। তাকে ফিরিয়ে বাংলাদেশকে স্বস্তি দেন শেখ মেহেদি। পাওয়ার প্লে শেষে তাদের বিপদ বাড়ে আরও। তিন বলের মধ্যে শেখ মেহেদি ফিরিয়ে দেন আন্দ্রে ফ্লেচার (০) ও রোস্টন চেইসকে (১৩ বলে ৭)। ৩৮ রানে ৫ উইকেট হারানো ক্যারিবিয়ানরা পরে খাদের কিনারায় চলে যায় গুডাকশ মোটি ও আকিল হোসেনকে হারিয়ে।দ্বাদশ ওভারে ৭ উইকেটে ৬১ রানে পরিণত হওয়া দলের অপেক্ষায় তখন বড় পরাজয়। কিন্তু হাল ছাড়েননি পাওয়েল ও শেফার্ড। অষ্টম উইকেটে ৩৩ বলে ৬৭ রান যোগ করেন দুজন। ত্রয়োদশ ওভারে রিশাদ হোসেনের ওভারে তিন বাউন্ডারিতে তাদের ঝড়ের শুরু। পরের ওভারে তাসকিনকে তিন ছক্কা মারেন পাওয়েল। তানজিমের করা পরের ওভার থেকে আসে ১২ রান। তিন ওভারেই ৫০ রান তুলে ম্যাচ জমিয়ে দেন দুজন। তবে শেষ পর্যন্ত পেরে ওঠেননি তারা। তাসকিনের শর্ট বলে পুল করে সীমানায় ধরা পড়েন শেফার্ড (১৭ বলে ২২)। ওই ওভারে কেবল দুই রান দেন অভিজ্ঞ এই পেসার। পরের ওভারে আলজারি জোসেফ একটি বাউন্ডারি পান ব্যাটের কানায় লেগে। পরের চার বলে তিন রান দিয়ে তবু ওভারটি ভালোভাবে শেষ করে তানজিম। শেষ ওভারে হাসান নিখুঁতভাবে পরিকল্পনার বাস্তবায়ন করে পাওয়েলের রেঞ্জের বাইরে রাখেন বল। বাইরের বল তাড়া করেই আউট হন পাওয়েল (৩৫ বলে ৬০)। এক বল পর জোসেফের স্টাম্প এলোমেলো করে ম্যাচের শেষটাও করেন হাসান। ম্যাচের প্রথম ভাগে বাংলাদেশ ব্যাটিংয়ে নামে টস হেরে। প্রথম দুই ওভারে দুই ওপেনারের দুটি বাউন্ডারিতে শুরু হয় ম্যাচ। দুই ওভারে ১৫ রানের পর উল্টো যাত্রার শুরু। আকিল হোসেনের বল পুল করার চেষ্টায় বোল্ড তানজিদ হাসান (১১ বলে ৬)। পরের বলেই ফিরতি ক্যাচ দিয়ে বসেন অধিনায়ক লিটন কুমার দাস।আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই নিয়ে ষষ্ঠবার শূন্যতে ফিরলেন লিটন। প্রথম পাঁচ ওভারে ২১ রানের পর পাওয়ার প্লের শেষ ওভারে রোস্টন চেইসকে একটি করে চার মারেন সৌম্য সরকার ও আফিফ হোসেন। তবে ওই ওভারেই রিভার্স সুইপ খেলে ক্যাচ দিয়ে ফেরেন আফিফ (১১ বলে ৮)। বাংলাদেশ ১৪৭ রানের টার্গেটে ওয়েষ্টইন্ডিজ শেষ প্রর্যন্ত ১৯.৫ ওভারে ১৪০ রানে অলআউট হয়। ম্যান অফদ্যাম্যাচ ম্যাচ মেহেদী মিরাজ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের এক বছরেও স্ত্রীর সঙ্গে যোগাযোগ নেই, যৌতুক দাবির অভিযোগ

১

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

২

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

৩

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

৪

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

৫

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

৬

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

৭

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

৮

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

৯

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

১০

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

১১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১২

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

১৩

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

১৪

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

১৫

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

১৬

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

১৭

মেলান্দহে মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি: আতাউর সভাপতি, ইমরান সম্পাদক ও রুহুল সাংগঠনিক সম্পাদক

১৮

১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ কাভার্ডভ্যান জব্দ, শাহপরাণে গ্রেফতার ১

১৯

মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ নির্বাচিত

২০

Design & Developed by BD IT HOST