নিউজ এডিটর
১০ জানুয়ারী ২০২৫, ১২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিমানবন্দরে আটক চিত্রনায়িকা নিপুণ

বিনোদন ডেস্কঃ চিত্রনায়িকা নিপুণ আক্তারকে সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। তিনি লন্ডনের উদ্দেশে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে তার সেই যাত্রা বাতিল করা হয়েছে বলে জানান আজ শুক্রবার সকালে বাংলাদেশ বিমানের বিজি-২০১ ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে যাওয়ার সময় তার পাসপোর্ট অফলোড করে দেয় ইমিগ্রেশন পুলিশ। গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে- জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলে। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়। তবে ঠিক কী কারণে এনএসআই আপত্তি জানিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘এনএসআই থেকে আপত্তি জানানো হয়েছিল। আমরা তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। তবে সিলেট ওসমানী বিমানবন্দরে দায়িত্বরত এক গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেছেন, ‘জাতীয় গোয়েন্দা সংস্থার আপত্তির প্রেক্ষিতে শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে সিলেট থেকে লন্ডন গমনকালে ইমিগ্রেশন পুলিশ চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণকে ইমিগ্রেশন কর্তৃক অফলোড করে ফেরত পাঠানো হয়। তাকে এখন পর্যন্ত আটক কিংবা গ্রেপ্তার করা হয়নি। এদিকে চিত্রনায়িকা নিপুণের আটক এবং লন্ডন যাত্রা বাতিলের ঘটনায় শোবিজ অঙ্গনে তোলপাড় সৃষ্টি হলেও এ বিষয়ে নায়িকা কিংবা তার পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। উল্লেখ্য, সিনেমার খবরের বাইরে এর আগেও নিপুণ বিভিন্ন ইস্যুতে শিরোনামে এসেছেন।বিশেষ করে আওয়ামী লীগ সরকারের পতনের পর শোবিজে আওয়ামীপন্থি তারকাদের অনেকে আত্মগোপনে চলে যান। চিত্রনায়িকা নিপুণ আক্তার দেশে না কি লন্ডনে সেটি নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছিল। কারণ এই নায়িকা প্রতিনিয়ত তার বিদেশের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বোঝাতে চাইতেন- তিনি দেশের বাইরে আছেন
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

১০

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

১১

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

১২

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৩

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

১৪

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

১৫

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

১৬

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১৭

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

১৮

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

১৯

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

২০

Design & Developed by BD IT HOST