নিউজ এডিটর
১ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে

অভিযোগ বার্তা ডেস্কঃ অফিসিয়াল কর্মসূচিতে অংশ নিতে বিদেশগামী ফ্লাইটে ওঠার মুহূর্তে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমানকে। রবিবার (৩১ আগস্ট) বিকাল ৫টার ফ্লাইটে নামিবিয়া যাওয়ার কথা ছিল তার। ওই অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের আরও ১০ কর্মকর্তা অংশ নিলেও তিনি যেতে পারেননি। বিমানবন্দর সূত্রে জানা গেছে, ইমিগ্রেশন সম্পন্ন করে বিমানে ওঠার অপেক্ষায় ছিলেন ড. হাবিবুর রহমান। শেষ মুহূর্তে ইমিগ্রেশন পুলিশ তাকে জানায়, সরকারের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে—তাকে বিদেশ গমন করতে দেওয়া যাবে না। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেও শেষ পর্যন্ত তাকে ফিরিয়ে দেওয়া হয়। জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময়ে ডেপুটি গভর্নর পদে নিয়োগ পান ড. হাবিবুর রহমান। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় থেকে দুর্নীতির অনুসন্ধানে দুদককে পাঠানো তালিকায় সাবেক সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর এবং সরকারি-বেসরকারি ২৬ ব্যাংকের এমডি ও পরিচালকদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। ওই তালিকা ইমিগ্রেশন পুলিশের কাছেও পাঠানো হয়েছে। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান ও খুরশীদ আলম, বিএফআইইউ প্রধান মো. মাসুদ বিশ্বাস এবং নীতি উপদেষ্টা আবু ফরাহ মো. নাছের। তবে সাবেক সরকারের নিয়োগ পাওয়া ড. হাবিবুর রহমান ও নূরুন নাহার এখনও ডেপুটি গভর্নরের দায়িত্বে আছেন। ড. হাবিবুর রহমান ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ডেপুটি গভর্নর পদে নিয়োগ পান। এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ছিলেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১০

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১২

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৩

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৪

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৫

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

১৬

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

১৭

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

১৮

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

১৯

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

২০

Design & Developed by BD IT HOST