ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ময়মনসিংহ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২০ জুলাই ২০২৫, ৪:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ময়মনসিংহ

ময়মনসিংহ থেকে মোঃ ইমরুল আহসানঃ

অদ্য (২০ জুন)খ্রি: রোজ রবিবার ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম।

সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা জানায়, উপজেলা পর্যায়ে জনগণকে সচেতন করার জন্য ডেঙ্গু বিষয়ক বিশেষ বার্তা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে এবং জেলা স্বাস্থ্য বিভাগের অধীন সকল অফিস প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয়েছে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা জানায়, যানজট নিরেসনে শহরের বিভিন্ন রাস্তা মেরামতের কাজ চলমান রয়েছে ও অটোরিকশা সিএনজি রোড প্ল্যান বাস্তবায়নে অংশীজনদের সাথে মতবিনিময় করা হচ্ছে। এছাড়াও শহরের মেছোয়া বাজারে ফুটপাতে যেন অবৈধ দোকান বসতে না পারে সেজন্য সার্বক্ষণিক তদারকি করা জন্য আনসার নিয়োগের বিষয়ে বাজার কমিটিকে পত্র দেওয়া হয়েছে।

ময়মনসিংহের সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা জানান, সড়ক দুর্ঘটনা প্রবল এলাকাগুলো চিহ্নিত করে দুর্ঘটনার রোধে রোড ডিভাইডার, স্পিড বেকারসমূহের রংকরন এবং জেব্রা ক্রসিং এর কাজ চলমান আছে।

সভায় ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জানায়, ২০২৫-২৬ মৌসুমে বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিতরণের জন্য প্রণোদনা হিসাবে রোপাআমন উফশী ৪০৫০০ জন/বিঘায়, নারিকেলের চারা ১৫০০০টি ৩০০০ জন কৃষকের জন্য ও প্রতিষ্ঠানের জন্য ৩০০০টি, মরিচ বীজ(হাইব্রীড) ৮০০ জন, লেবু চারা ৮০০ জন, তাল-১৫০০ জন, গ্রীষ্মকালীন শাকসবজি ১২০০ জন বরাদ্দনুযায়ী উপজেলাওয়ারী বিভাজন প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমাদের প্রত্যেক বিভাগের নিজস্ব কাজ অবশ্যই আমাদের সঠিকভাবে এবং নির্ধারিত সময়ে সমাপ্ত করতে হবে। তিনি আরো বলেন, অবশ্যই আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের এক দপ্তরের সাথে অন্য দপ্তরের সমন্বয়হীনতার কারণে কোন কাজের ব্যত্যয় যাতে না ঘটে।

এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোঃ গোলাম মাসুম প্রধান, ময়মনসিংহের সিভিল সার্জন মোহাম্মদ ছাইফুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিমবঙ্গ নির্বাচন প্রাথমিক গণনায় লড়াই ১৭০ আসনে এগিয়ে বিজেপি

ভূমি অফিসে গেলেই সম্মানি লাগে? কতটুকু সত্য

মেলান্দহে ইউপি সদস্যের বিরুদ্ধে মাতৃত্বকালীন ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

সত্য বলার সাহসই সাংবাদিকতার শক্তি: বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

জেটি ও টার্মিনাল নির্মাণের কাজ শুরু হচ্ছে আজ

কোটচাঁদপুর পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ যুবক আটক

গ্লোবাল আইটি, রাজশাহীতে সরকারি অর্থায়নে ফ্রি আইটি প্রশিক্ষণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু

গাজীপুরে ৫৫ বছরের নারীর সঙ্গে ২৬ বছরের যুবকের বিয়ে, সম্পত্তি নিয়ে রণক্ষেত্র পরিবার

সিলেটের জামাতা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর: উৎসবের আমেজে ভাসছে আধ্যাত্মিক নগরী

১০

মানিকগঞ্জে মোটরসাইকেল ও ইয়াবাসহ মাদক কারবারি আটক

১১

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু গৃহপরিচারিকা নির্যাতন : অভিযুক্ত চিকিৎসক দম্পতি গ্রেপ্তার

১২

আশুগঞ্জে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না ‘মাদকবাহী’ মাইক্রোবাস: ২৫ কেজি গাঁজাসহ আটক ৩

১৩

আমবাটি জিয়াবাজারে শ্রমিক দলের উদ্যোগে মে দিবস পালিত

১৪

শ্রমিকদের অধিকার রক্ষায় রাজপথে আছি: মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

১৫

মানিকগঞ্জে সিপিবি’র মহান মে দিবসে শ্রমিকদের ন্যায্য দাবি ও শ্রমিকবান্ধব সরকার প্রতিষ্ঠার ডাক

১৬

সয়াবিন তেলের বাজারে হাহাকার; সরবরাহ ফেরাতে লিটারে বাড়ল ৪ টাকা

১৭

যশোরে রাতের আঁধারে মিছিল: সাবেক প্রতিমন্ত্রী ও ৫ এমপিসহ শতাধিকের বিরুদ্ধে মামলা

১৮

হালদায় শুরু হলো রূপালি ফসলের উৎসব: মা মাছের ‘নমুনা ডিম’ ছাড়ার মধ্য দিয়ে প্রতীক্ষার অবসান

১৯

রেকর্ড ভোটবঙ্গে নজর এখন ৪ মে-র দিকে-দেখুন শেষ মুহূর্তের বিশ্লেষণ

২০

Design & Developed by BD IT HOST