
নিজস্ব প্রতিনিধি,মাগুরাঃ
মাগুরায় সাবেক জাতীয় দলের অধিনায়ক ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৫ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে আগুন দেয়।
খবর পেয়ে রাত সোয়া ৯টার দিকে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাড়ি ও আশপাশের এলাকা পরিদর্শন করে। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহের চেষ্টা করেছে। তবে তাৎক্ষণিকভাবে হামলার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি ও কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন।সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
দুর্বৃত্তরা এ সময় দুটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটায়। এতে বাড়ির কাচের জানালা ভেঙে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় রাত সাড়ে ৯টার দিকে। তবে বাড়িতে কেউ ছিলেন না।
আজ (৫ আগস্ট) সন্ধ্যায় ভারতে ফোরেন প্রেস ক্লাবে কতৃক আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার সঙ্গে লাইভে অংশ নেন। হামলার পর শ্রীলঙ্কা থেকে এক প্রতিক্রিয়া জানিয়ে সাকিব আল হাসান দাবি করেছেন, শেখ হাসিনার সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেয়ার পরপরই তার বাড়িতে হামলা চালানো হয়েছে।
উল্লেখ্য ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার আদাবরে রুবেল নামের এক পোশাককর্মী নিহত হওয়ার ঘটনায় সাকিবের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। এই মামলার কারণে তিনি দেশে ফিরতে পারছেন না।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST