মাদক কারবারির নিউজ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি ও গালিগালাজের প্রতিবাদে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন - দৈনিক অভিযোগ বার্তা    
সাইফুল ইসলাম
২৫ মে ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদক কারবারির নিউজ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি ও গালিগালাজের প্রতিবাদে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন

বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি: মাদকসহ গ্রেফতারের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক আল মামুনকে হুমকি ও অশালীন ভাষায় গালিগালাজ করার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। (২৫ মে) সোমবার ২০২৬ দুপুরে বালিয়াডাঙ্গী চৌরাস্তা এলাকায় এ কর্মসূচির আয়োজন করে বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাব। মানববন্ধনের সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি হারুন অর রশিদ।

এতে উপজেলা পর্যায়ের সকল সাংবাদিকসহ বিভিন্ন পত্রিকার জেলা ও উপজেলা প্রতিনিধিরা অংশ নেন।
এছাড়াও স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি এনএম নুরুল ইসলাম, সাবেক সভাপতি রাজিউর রহমান জিহাদ, সাবেক সভাপতি জুলফিকার আলি শাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক নুরনবী, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং নির্বাহী সদস্য জিয়াউর রহমানসহ অনেকে। বক্তারা অভিযোগ করেন, ফোনকলের মাধ্যমে সাংবাদিক আল মামুনকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং তাকে জীবননাশের হুমকি দেওয়া হয়। তারা আরও বলেন, সাংবাদিক আল মামুনকে হুমকি দেওয়ার ঘটনায় জুয়েল রানাকে দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে এবং বিএনপির সকল অঙ্গসংগঠনের কাছে তাকে দলীয় সকল পদ থেকে বহিষ্কারের দাবি জানান। এসময় বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোহন মিয়া 

ত্রিশালে ১২৭তম নজরুল জয়ন্তীর সমাপনী অনুষ্ঠিত, ‘নজরুল সিটি’ গড়ার পরিকল্পনার ঘোষণা

মাদক কারবারির নিউজ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি ও গালিগালাজের প্রতিবাদে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন

দুর্গাপুরে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ প্রশিক্ষণে অনিয়ম, বরাদ্দ লোপাটের অভিযোগ

মাদক কারবারির নিউজ করায় সাংবাদিককে হুমকি: বালিয়াডাঙ্গীতে মানববন্ধন বিএমএসএস’র নিন্দা 

রড বোঝাই ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ জন নিহত ,আহত বহু

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যা: অভিযুক্ত ভাগিনা গ্রেফতার

বান্দরবনের মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি কৃষকের মর্মান্তিক মৃত্যু

ঢাকায় এআই ক্যামেরার নজরদারি গ্রহন ট্রাফিক ব্যবস্থায়

যৌতুকের বলি গৃহবধূ হারপিক খাইয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, শাহপরানে মামলা

১০

র‌্যাব-১৪ ঈদুল আযহায় পশুর হাট ও যাত্রাপথে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে 

১১

বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ : স্লিপ আছে চাল নেই

১২

মাহমুদপুর বাজারে যুবলীগ নেতার সাথে ধাক্কাধাক্কি, দর্জি খাইজর মিয়ার মৃত্যুর অভিযোগ

১৩

সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

১৪

লিসবনে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আকতারের ওপর অতর্কিত হামলার ভিডিও ভাইরাল

১৫

সিলেটে থামছেই না নৃশংসতা: এবার গোলাপগঞ্জে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ খুন

১৬

জামালপুরে ভিজিএফ কার্ডের প্রলোভন দেখিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

১৭

সিলেটে ছিনতাইকারী হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত, গ্রেফতার হলো যে ভাবে ছিনতাইকারী

১৮

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by BD IT HOST