নিউজ এডিটর
১১ ডিসেম্বর ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগন্জ শহরে দুই দফা ককটেল বিস্ফোরণের ঘটনায় শহরে আতঙ্ক বিরাজ

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ শহরে পরপর দুই দফা ককটেল বিস্ফোরণের ঘটনায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। বৃহস্পতিবার রাতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনের প্রথম গেইটে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশ এলাকা। স্থানীয়রা জানান, আচমকা শব্দে মানুষ ছুটোছুটি শুরু করে, অনেকে নিরাপদ স্থানে আশ্রয় নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ককটেলের আলামত উদ্ধার করে। এর মাত্র কয়েক ঘণ্টা আগে, বিকেল পৌনে পাঁচটার দিকে শহীদ রফিক সড়কে আইনজীবী সমিতির ২ নং ভবনের সামনে আরেকটি বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এসময় পাশের ফুলের দোকানের ব্যবসায়ী ও পথচারীরা আতঙ্কে চারদিকে ছুটতে থাকে। দুই স্থানে বিস্ফোরণের পর পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করে।মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান,“বিস্ফোরণের খবর পাওয়ার সাথে সাথে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছেছে। বিভিন্ন স্পটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের কাজ চলছে।” এখনো কেউ হতাহত না হলেও পরপর দুই বিস্ফোরণে সাধারণ মানুষের মনে চরম উদ্বেগ তৈরি হয়েছে। দুর্বৃত্তরা কারা—তা বের করতে চলছে তদন্ত।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১০

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১২

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৩

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৪

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৫

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

১৬

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

১৭

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

১৮

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

১৯

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

২০

Design & Developed by BD IT HOST