নিউজ এডিটর
২৯ অক্টোবর ২০২৪, ৯:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেয়েও চায় আমার জীবনে একজন সঙ্গী আসুক: বাঁধন

বিনোদন ডেস্ক জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী আজমেরী হক বাঁধন ২৮ অক্টোবর উদযাপন করলেন তার ৪১তম জন্মদিন। এ বিশেষ দিনে পরিবারের সাথে নিজ বাসায় সময় কাটান তিনি। দিনটি উপলক্ষে মা নিজ হাতে প্রিয় খাবার রান্না করে তার জন্য আয়োজন করেন। তবে বাঁধনের জন্য এই জন্মদিনে সবচেয়ে আবেগঘন মুহূর্তটি ছিল তার একমাত্র মেয়ের একটি মন্তব্য। গণমাধ্যমকে বাঁধন জানান,মেয়ে এবার তাকে বলেছে,আমার জীবনে কেউ আসুক। দীর্ঘদিন পর এমন কথা শুনে বাঁধন বুঝলেন,মেয়ে এখন চায় তার মায়ের জীবনে কেউ পাশে থাকুক, একজন প্রকৃত সঙ্গী আসুক। বাঁধন এসময় আরও বলেন,আমার মেয়ে বড় হচ্ছে সে আমাকে খুব কাছ থেকে দেখে ভালোবাসে। সেও চায়, আমি যেন সুখে থাকি। তবে,আমি নিজেও কিছুটা দ্বিধায় আছি। জীবনে অনেক ট্রমা ও ভয় পেয়েছি। এখনো সেই ভয় পুরোপুরি কাটেনি। আমার মতো করে কেউ আমাকে বুঝবে, সেই বিশেষ সঙ্গীকেই আমার পাশে চাই। জীবন নিয়ে নিজের উপলব্ধি জানাতে গিয়ে বাঁধন বলেন, আমার জীবনে অনেক ফোকাস এসেছে। সবকিছু ভালোই চলছে। জীবন কর্মময় এবং জীবনের অর্থ অনেক গভীর। অভিনয়ের জগতে বাঁধনের জনপ্রিয়তা দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও ছড়িয়েছে। ইতোমধ্যেই তিনি হিন্দি সিনেমাতেও অভিনয় করেছেন। বর্তমানে তার দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। আগামী মাসে তিনি আবারও শুটিংয়ে ফিরবেন, যেখানে সানী সানোয়ার পরিচালিত ‘এষা মার্ডার’ সিনেমায় তাকে পুলিশ কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে। এছাড়াও রেজওয়ান শাহরিয়ার সুমিতের পরিচালনায় ‘মাস্টার’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি, যা আগামী বছর মুক্তি পাবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১০

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

১১

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

১২

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

১৩

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

১৪

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

১৫

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৬

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

১৭

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

১৮

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

১৯

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

২০

Design & Developed by BD IT HOST