admin
১৯ ডিসেম্বর ২০২৩, ৮:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের ক্যামেরা ভাঙচুর করলে দুই থেকে সাত বছরের জেল

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধি
নির্বাচন কমিশনার (ইসি) বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আহসান হাবিব খান বলেছেন, একজন ভোটার নির্বিঘ্নে নির্ভয়ে বাড়ি থেকে ভোটকেন্দ্রে যাবে এবং ভোট প্রদান করবে। সেই পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব আমাদের। যেখানে ঝামেলা আছে সেগুলো সমাধান করা হবে। প্রয়োজনে সেনাবাহিনী কাজ করবে, টহল দেবে। অংশগ্রহণ মূলক, অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। আমরা আমাদের শ্রেষ্ঠটা দিয়ে চেষ্টা করছি। আমাদের সাফল্য অনিবার্য। কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজার সভাপতিত্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, গোয়েন্দা কর্মকর্তা ও প্রার্থীদের সঙ্গে বৈঠক শেষে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় সাংবাদিকদের বিষয়ে ইসি বলেন, নতুন আইন করা হয়েছে, সাংবাদিকদের ক্যামেরা কেউ ভাঙচুর করলে দুই থেকে সাত বছরের জেল হবে। আমরা সাংবাদিকদের কার্যবান্ধব এবং সহযোগী হিসেবে রাখার জন্য সব সুযোগ রয়েছে। সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করবে। যখন ভোট গণনা হবে, সেটাও ভিডিও করতে পারবে সাংবাদিকরা। এর চেয়ে বেশি স্বচ্ছতা কি হতে পারে। সাংবাদিক হিসেবে আপনারা সঠিক জিনিসটা প্রকাশ করবেন। এতে নির্বাচন কর্মকর্তারা সচেতন ও সতর্ক হবে। ইসি আহসান হাবিব খান আরও বলেন, সব প্রার্থীই আমাদের কাছে সমান। ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। কেউ ঝামেলা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অসদাচরণের জন্য প্রার্থিতা বাতিল হতে পারে। নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, অনিয়ম করলে ছাড় নয়। ভোটকেন্দ্রের বাইরে কেউ ঝামেলা করলে পুলিশ অ্যাকশন নেবে। বিশৃঙ্খলা করার সুযোগ নেই, সেই সুযোগ আমরা দেব না। কোথাও অনিয়ম হলে সেই কেন্দ্রের ভোট বন্ধ হবে। তদন্ত সাপেক্ষে দায়িত্বরতদের সাসপেন্ড করা হবে, অ্যাকশন নেওয়া হবে। আমাদের কাছে কোনো ছাড় নেই। আমরা জিরো টলারেন্স মন্ত্রে বিশ্বাসী। তিনি জানান, সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মুঠোফোনে ও সরাসরি তার কথা হয়েছে। রাতের আঁধারে কেউ যদি হামলা অগ্নিসংযোগ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

১০

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

১১

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১২

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

১৩

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

১৪

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

১৫

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

১৬

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

১৭

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

১৮

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

১৯

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

২০

Design & Developed by BD IT HOST