News Editor
১২ জানুয়ারী ২০২৩, ১০:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাবনা সুজানগরে অগ্নিকাণ্ডে ১৫ লক্ষ টাকার ক্ষতি

  পাবনা প্রতিনিধিঃ পাবনার সুজানগরে এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার উলাট গ্রামের বিনোদ মোল্লার বাড়িতে ওই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। আগুনে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়। সুজানগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, মঙ্গলবার রাত ৭টার দিকে উক্ত বিনোদ মোল্লার গোয়াল ঘরের সাজালের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রায় ঘন্টা ব্যাপী চলা অগ্নিকাণ্ডে বিনোদ মোল্লা ও তার ভাই আব্দুল লতিফ মোল্লার দুটি বসতঘরসহ মোট পাঁচটি টিনের ঘর, নগদ ২ লক্ষ টাকা, দুটি ছাগল, একটি পাওয়ার টিলার এবং ঘরে থাকা আসবাবপত্র ও অন্যান্য মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে এলাকাবাসী ও স্থানীয় দল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি। খবর পেয়ে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করার পাশাপাশি প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তিন বস্তা চাল ও কম্বল বিতরণ করেছেন। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১০

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১২

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৩

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৪

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৫

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

১৬

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

১৭

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

১৮

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

১৯

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

২০

Design & Developed by BD IT HOST