বিদেশিদের কাছে দৌড়-ঝাঁপ করে বিএনপির লাভ হবে না: হানিফ - দৈনিক অভিযোগ বার্তা    
admin
১৯ মার্চ ২০২৩, ৬:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিদেশিদের কাছে দৌড়-ঝাঁপ করে বিএনপির লাভ হবে না: হানিফ

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বিদেশিদের কাছে বিএনপির দৌড়-ঝাঁপ করে বা তাদের সাথে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করে লাভ হবে না। বিএনপি কখনও জনগণের দল ছিলো না। এরা সবসময় বিদেশীদের উপর ভর করে ক্ষমতায় যাবার চেষ্টা করে। তাই ক্ষমতার বাইরে থাকলে তারা বিদেশিদের কাছে ধর্ণা দেয়। এটা নতুন নয়, তাই আওয়ামী লীগ এ নিয়ে বিচলিত নয়।

হানিফ বলেন, বিএনপি গত ১১ বছর ধরে একই কথা বলে আসছে। সেটা হলো এই সরকারের পতন সময়ের ব্যাপার। যে কথার কোনো ফল নেই, সেই কথার কোনো গুরুত্ব নেই।

১৮ মার্চ, শনিবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

আওয়ামী লীগের এই সিনিয়র নেতা আরো বলেন, মির্জা ফখরুল বলেছেন তারা নাকি এই বাংলাদেশ চান না। এটাই ঠিক, রাজাকাররা তো বাংলাদেশই চায়নি। এটা নতুন করে আবারও প্রমাণ হলো।

কুষ্টিয়া কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেবুননেছা সবুজের সভাপতিত্বে মতবিনিময় সভায় কুষ্টিয়া সদরের বেসরকারি মাধ্যমিক স্তরের কয়েকশ শিক্ষক অংশ নেন। এসময় তারা বেতন বোনাস বাড়ানোসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

মতবিনিময়ের ফাকে ফাকে নানা ধরনের দেশীয় নৃত্য, নাচ, গান পরিবেশন হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে খাটের নিচে বস্তায় মিলল ৩৮ কেজি গাঁজা, নারী আটক

জামালপুরে দিগপাইত ইউনিয়ন মৎস্যজীবী দল নেতা রিপন মিয়া গ্রেফতার

ঢামেক হাসপাতালে যৌথ বাহিনীর অভিযান: ৪৮ দালাল ও ১২ ওষুধ প্রতিনিধি আটক

গ্লোবাল নার্সিং কলেজ, রাজশাহীতে ক্যাপ সিরিমনি-২০২৬ অনুষ্ঠিত

পশ্চিমবঙ্গ নির্বাচন প্রাথমিক গণনায় লড়াই ১৭০ আসনে এগিয়ে বিজেপি

ভূমি অফিসে গেলেই সম্মানি লাগে? কতটুকু সত্য

মেলান্দহে ইউপি সদস্যের বিরুদ্ধে মাতৃত্বকালীন ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

সত্য বলার সাহসই সাংবাদিকতার শক্তি: বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

জেটি ও টার্মিনাল নির্মাণের কাজ শুরু হচ্ছে আজ

কোটচাঁদপুর পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ যুবক আটক

১০

গ্লোবাল আইটি, রাজশাহীতে সরকারি অর্থায়নে ফ্রি আইটি প্রশিক্ষণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

১১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু

১২

গাজীপুরে ৫৫ বছরের নারীর সঙ্গে ২৬ বছরের যুবকের বিয়ে, সম্পত্তি নিয়ে রণক্ষেত্র পরিবার

১৩

সিলেটের জামাতা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর: উৎসবের আমেজে ভাসছে আধ্যাত্মিক নগরী

১৪

মানিকগঞ্জে মোটরসাইকেল ও ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু গৃহপরিচারিকা নির্যাতন : অভিযুক্ত চিকিৎসক দম্পতি গ্রেপ্তার

১৬

আশুগঞ্জে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না ‘মাদকবাহী’ মাইক্রোবাস: ২৫ কেজি গাঁজাসহ আটক ৩

১৭

আমবাটি জিয়াবাজারে শ্রমিক দলের উদ্যোগে মে দিবস পালিত

১৮

শ্রমিকদের অধিকার রক্ষায় রাজপথে আছি: মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

১৯

মানিকগঞ্জে সিপিবি’র মহান মে দিবসে শ্রমিকদের ন্যায্য দাবি ও শ্রমিকবান্ধব সরকার প্রতিষ্ঠার ডাক

২০

Design & Developed by BD IT HOST