সাতক্ষীরায় সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে কারাদণ্ড: বিএমএসএস-এর তীব্র প্রতিবাদ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৩ এপ্রিল ২০২৫, ৯:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে কারাদণ্ড: বিএমএসএস-এর তীব্র প্রতিবাদ

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

সাতক্ষীরার তালা উপজেলায় দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (২২ এপ্রিল) তিনি তালা উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত তথ্য সংগ্রহে যান। এ সময় অফিসের কর্মকর্তাদের সঙ্গে তার কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত ইবনে জারির নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট সাংবাদিক টিপুকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন।

এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)। এক বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নেতারা বলেন, “সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে এমন দমনমূলক পদক্ষেপ গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। একজন সাংবাদিক তথ্য সংগ্রহে গেলে তার সঙ্গে এমন আচরণ এবং তাৎক্ষণিক সাজা প্রদান গ্রহণযোগ্য নয়।”

বিএমএসএস দ্রুত সাংবাদিক রোকনুজ্জামান টিপুর মুক্তি দাবি করেছে এবং এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১০

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১১

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১২

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৩

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

১৪

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১৫

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৬

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১৭

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১৮

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৯

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

২০

Design & Developed by BD IT HOST